পাসপোর্ট ভিসা টিকিট ছাড়াই বিমান ভ্রমণ!
ডেস্ক: কোন ভিসা পাসপোর্ট টিকিট ও বোর্ডিংপাস ছাড়াই বৃটেনের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে রোমে পাড়ি জমিয়েছে ১১ বছর বয়সী এক বালক। বিমানের সিকিউরিটি স্ক্রিনে বিভিন্ন পরিবারের সঙ্গে মিলে টার্মিনালের দিকে যেতে দেখা যায় বালকটিকে। পরে সে জেট-২ প্লেনে চড়ে বসে। প্লেনটি যখন মধ্য আকাশে ছিল তখন যাত্রীদের সন্দেহের মুখে তাকে আবিষ্কার করা হয়। ম্যানচেস্টার বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় জেট টু ডটকম এয়ারলাইন্সের অনেক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ট্রান্সপোর্ট সিকিউরিটি বিভাগ বলেছে, এটা অবিশ্বাস্যভাবে উদ্বেগের বিষয়। মুখপাত্র জানিয়েছেন, শিশুটি নিরাপত্তা চেকের মধ্য দিয়ে যাওয়ার সময় তাকে কোন প্রশ্ন করা হয়নি। সে সোজা গিয়ে সামনে যে প্লেনটি পেয়েছে তাতে চড়ে বসেছে। এবং সেটা ছিল রোমের ফ্লাইট। সেখানেও যাত্রীদের মাথা গণনার সময় বাইরে পড়ে যায় শিশুটি। ট্রান্সপোর্ট সেক্রেটারি জাস্টিন গ্রিনিং বলেছেন, যাত্রী ও প্লেনের নিরাপত্তার বিষয়টিতে কখনও ছাড় দেয়া হয় না। আর এখানে দেখা গেছে পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে অতিক্রম করে গেছে শিশুটি। তিনি বলেছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন আসলে কি ঘটেছে। প্লেনটি রোমে থাকার সময় শিশুটিকে বোর্ডিংয়ে রাখা হয়েছে। পরে মঙ্গলবার সন্ধ্যায় ম্যাচেস্টারের ফিরতি ফ্লাইটে করে তাকে ফেরত নিয়ে আসা হয়। এবং নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








