Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

পিতা-মাতার ভরণ-পোষণে আইন কেন নয়:বাংলাদেশ হাইকোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: March 29, 2012 | 12:46 AM

স্টাফ রিপোর্টার: বয়স্ক পিতা-মাতার ভরণ-পোষণে  সন্তানেরা যেন বাধ্য থাকেন তা নিশ্চিত করতে আইন প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রুল জারি করে। আইন ও সমাজকল্যাণ সচিবকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পিতা-মাতার ভরণ-পোষণে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সভাপতি খতিব আবদুল জাহিদ মুকুলের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করে। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ। তাকে সহায়তা করেন চাঁদ সুলতানা মুক্তা, ইলিদা ইয়াসমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রাজিক আল জলিল। ড. ফরহাদ শুনানিতে বলেন, মা-বাবা বয়স্ক অবস্থায় অসহায় হয়ে পড়েন।  সে সময় তাদের নিজস্ব কোন আয় থাকে না। সন্তানদের আয়ের ওপর তাদের নির্ভরশীল থাকতে হয়। অথচ দেখা যায়, অনেক স্বাবলম্বী সন্তানও পিতা-মাতার ভরণ-পোষণের দায়িত্ব পালন করেন না। পিতা-মাতাকে পাঠিয়ে দেয়া হয় বৃদ্ধাশ্রমে। এ অবস্থায় একটি আইন প্রণয়ন প্রয়োজন। শুনানি শেষে আদালত রুল জারি করে। রিটে গত ২৪শে মার্চ মানবজমিন-এ প্রকাশিত ‘মছব্বির ছেলের ক্ষতি চান না শুধু একটু আশ্রয় চান’ প্রতিবেদন সংযুক্ত করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ত্রিশ বছর প্রবাসে থেকে সব টাকা একমাত্র ছেলের জন্য পাঠিয়েছিলেন মৌলভীবাজার সদরের শাহবন্দর গ্রামের আবদুল মছব্বির। ছেলেকে লেখাপড়া করিয়েছেন। নিজের ভবিষ্যতের জন্য এক পয়সাও জমিয়ে রাখেননি। শরীরে পাঁচ পাঁচটি জটিল অপারেশনের চিহ্ন নিয়ে বাড়ি ফিরে এসে দেখেন, তার সেই সন্তান সব ভিটেমাটি জাল দলিলের মাধ্যমে নিজের নামে করিয়ে নিয়েছে। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV