পুরুষের চেয়ে নারীই বেশি নীতিবান
ডেস্ক : পুরুষের চেয়ে নারী অধিক নীতিপরায়ণ। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ত্রিশোর্ধ নারীদের সততা সংক্রান্ত প্রশ্নের জবাবের ওপর ভিত্তি করে এ গবেষণা পরিচালিত হয়। এতে দেখা গেছে, নারীর মূল্যবোধ বেশ দৃঢ়। ব্রিটেনের প্রখ্যাত এক দার্শনিক এ গবেষণা পরিচালনা করেন। তিনি নারীর নেওয়া সিদ্ধান্ত অন্যদের ওপর কেমন প্রতিক্রিয়া সৃৃষ্টি করে সে বিষয়েও অনুসন্ধানী পাঠের ফল গবেষণায় অন্তর্ভুক্ত করেন। অধ্যাপক রজার স্টিয়ার চার বছর আগে ‘মরাল ডিএনএ টেস্ট’ নামে এক গবেষণায় কর্মক্ষেত্রে প্রবেশের পর নারী-পুরুষের পরিবর্তিত মূল্যবোধ যাচাই ও পরিমাপ করেন। বিশ্বের ২০০টি দেশে অন্তত ৬০ হাজার স্বেচ্ছাসেবী ‘সততা’ সংক্রান্ত প্রশ্নপত্র নিয়ে নারী-পুরুষের মুখোমুখি হন। যাদের গবেষণায় অন্তর্ভুক্ত করা হয় তাদের মধ্যে অফিসের নির্বাহী থেকে গৃহিণী এবং অদক্ষ শ্রমিকও রয়েছেন। প্রশ্নপত্রের মধ্যে ব্যক্তিগত এবং কর্মজীবন সম্পর্কে তাদের বিবৃতি নেওয়া হয়। যেমন_ জিজ্ঞাসা করা হয় তাদের সহকর্মী এবং পরিবারের সদস্যরা তাকে ‘সৎ’ এবং ‘সক্ষম’ মনে করেন কি-না ইত্যাদি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








