পুরুষের জন্মনিরোধক বড়ি আসছে?

শুক্রাণু উৎপাদনে ভূমিকা রাখে এমন একটি জিন চিহ্নিত করেছেন যুক্তরাজ্যের এডিনবরার চিকিৎসাবিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এর ফলে ভবিষ্যতে পুরুষের জন্য জন্মনিরোধক বড়ি তৈরি করা সম্ভব হতে পারে।
‘কাটনাল-১’ নামে ওই জিন সুস্থ শুক্রাণু তৈরিতে ভূমিকা রাখে। ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, শুক্রাণু তৈরির চূড়ান্ত পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিনটি।
গবেষকেরা বলছেন, ‘কাটনাল-১’কে প্রতিরোধ করে এমন ওষুধই হতে পারে একধরনের জন্মনিরোধক।
জিনটি চিহ্নিত করার খবরে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের প্রজনন বিশেষজ্ঞ অ্যালান পেইসি বলেন, ‘এমন একটি ওষুধ আসলেই খুব দরকার।’
স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক লি স্মিথ বলেন, ‘আমরা পরীক্ষা করে এই জিনকে শনাক্ত করার একটা পথ খুঁজে বের করতে পারলে হরমোনবিহীন জন্মনিরোধক তৈরি করতে পারব।’
বিজ্ঞানীরা আশা করছেন, একই কৌশল মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে এবং কোনো রকম স্থায়ী ক্ষতি না করে শুক্রাণু তৈরি বন্ধ করা সম্ভব হবে।
বর্তমানে পুরুষের জন্য জন্মনিরোধক হিসেবে মূলত কনডম ও ভ্যাসেকটমি নামের অস্ত্রোপচার এই দুই পদ্ধতি ব্যবহূত হয়। বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








