Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পুরোনো আইফোনের গতি কমিয়ে দেয়ার কথা স্বীকার করলো অ্যাপল : ‘হঠাৎ করে যাতে ফোন বন্ধ না হয়ে যায় সে জন্যই এটা করা হয়েছে’

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: December 23, 2017 | 11:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গ্রাহকদের না জানিয়েই পুরোনো আইফোনের গতি কমিয়ে দেয়ার কথা অবশেষে স্বীকার করেছে অ্যাপল। বুধবার এক বিবৃতিতে তারা আইফোন গ্রাহকদের দীর্ঘদিন ধরে করে আসা অভিযোগটির সত্যতা স্বীকার করেছে।

প্রযুক্তিপ্রেমী মানুষদের কাছে সবসময় আদৃত হয়ে আসছে অ্যাপল। কিন্তু তাদের বিশ্বাস ও আনুগত্যের কোনো মর্যাদা দিতে পারেনি কোম্পানিটি। বুধবার তারা স্বীকার করেছে, গোপনে অ্যাপলের পুরোনো মডেলগুলোর গতি কমিয়ে দিয়েছে তারা।

অনেক গ্রাহকই অতীতে অভিযোগ করেছেন, সর্বাধুনিক মডেলগুলো ক্রয়ে বাধ্য করার উদ্দেশ্যে অ্যাপল আইফোনের পুরনো সংস্করণের গতি কমিয়ে দিয়েছে। এসব গ্রাহক তাদের অভিযোগের সাপেক্ষে যথেষ্ট প্রমাণও হাজির করেছিলেন।

টানা অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল এবার সেটা স্বীকার করে নিয়েছে। কিন্তু একটি যুক্তিও দাঁড় করিয়েছে তারা। বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘হঠাৎ করে যাতে ফোন বন্ধ না হয়ে যায় সে জন্যই এটা করা হয়েছে।’

আইফোন প্রসেসরের গতি পরিমাপের জন্য অ্যাপ তৈরি করে প্রাইমেট ল্যাবস কোম্পানি। তারাই গতি কমিয়ে দেয়ার কথা স্বীকার করে। তারা জানায়, পুরোনো হওয়ার পর আইফোন ৬ ও আইফোন ৭ মডেলের গতি কমিয়ে দেয়া হয়। সূত্র : বিজনেস ইনসাইডার ও গার্ডিয়ান

 
 
ট্যাগ:
Situs Streaming JAV