Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

পুরো একটি ঘরজুড়ে জুতার অন্যরকম সংগ্রহশালা

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: April 24, 2012 | 12:41 PM

 

‘বন্ড গার্ল’ হ্যালি ব্যারির আসক্তি অ্যালকোহল, মারিজুয়ানা কিংবা ধূমপানে নয়, তার আসক্তির বস্তু একটু অন্যরকম। হ্যালি ব্যারির আসক্তি জুতার প্রতি। তার বাড়িতে পুরো একটি ঘরজুড়ে তিনি তৈরি করেছেন জুতার সংগ্রহশালা। আর ঠিক করে রেখেছেন ভবিষ্যতে এই সংগ্রহশালার দায়িত্ব হ্যালি ব্যারি দিয়ে যাবেন তার মেয়ে নাহলাকে। সম্প্রতি ‘ব্যাং শোবিজ’র সঙ্গে আলাপকালে হ্যালি ব্যারি বলেন, ‘আমার মতে, জুতা হলো এমন কিছু যা সময়ের বিবর্তনে কখনও পুরনো হয় না। এর আবেদন সব সময়ই এক রকম। পোশাকের ডিজাইন বদলায়, নতুন ফ্যাশন আসে আর যায়। কিন্তু জুতা সব সময়ই এর আবেদন ধরে রাখে। আমি এখনও আমার মায়ের সত্তরের দশকের জুতা পরি এবং কেউ ধরতেই পারে না যে এটা এতো পুরনো’। ব্যারি প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে একদিন ব্যয় করেন জুতার যত্নে। তার জুতার সংগ্রহশালায় প্রতি জোড়া জুতার বঙের ওপর এর ছবি সাঁটানো থাকে আর ব্যারি ছবি দেখে দেখে প্রতিটি জুতা বের করে এর যত্ন নেন। ব্যারির ভাষায়, সবকিছুর মতো নাকি জুতার বিশেষ যত্নের প্রয়োজন। ব্যারি বলেন, ‘প্রতিটি মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে তার জুতার মধ্য দিয়ে। তাই এর পেছনে একটু সময় বের করা মানে নিজের ব্যক্তিত্বের উন্নয়নে সময় বের করা’। হ্যালি ব্যারি জানান, ভবিষ্যতে তার অবর্তমানে এই বিশাল সংগ্রহশালার দায়িত্ব তিনি দিয়ে যাবেন তার মেয়ে নাহলাকে। নাহলার বয়স এখন চার। কিন্তু ব্যারি জানান, এখন থেকেই নাহলা তার মতো জুতাআসক্ত। মা-মেয়ে যেখানেই বেড়াতে যায়, সেখান থেকেই সুভ্যেনিয়ার স্বরূপ কিনে আনেন জুতা। হ্যালি ব্যারি সবশেষে বলেন, ‘এক কথায় আমি হলাম জুতা আসক্ত’।  

মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV