Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

পুলিশের বাজেট কর্তনে সম্মত নন অধিকাংশ আমেরিকান: জরিপে তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: June 13, 2020 | 8:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : হাটু চেপে হত্যার মত নির্মম আচরণ রহিতের পক্ষে অধিকাংশ আমেরিকান মত দিলেও পুলিশ বাহিনীর বাজেট কর্তনে রাজি নন সিংহভাগ আমেরিকানই। জর্জ ফ্লয়েড হত্যার পরিপ্রেক্ষিতে সারা আমেরিকায় বিস্তৃত গণআন্দোলনের স্লোগানের পরিপূরক পুলিশ বাহিনীর আইন সংস্কার এবং পুলিশের ফান্ড কমানোর ব্যাপারে হাফিংটন পোস্ট/ইউগভ পরিচালিত জরিপে ১২ জুন এমন তথ্য উদঘাটিত হয়েছে। উল্লেখ্য, ১২ জুন ছিল চলমান আন্দোলনের অষ্টাদশতম দিবস। এদিনও বর্ণবাদ বিরোধী স্লোগানের সাথে পুলিশ বাহিনী বিলুপ্তিসহ পুলিশ-পরিচালনা নীতি সংস্কারের দাবি উঠেছে। ইতিমধ্যেই কংগ্রেসে এ দাবির সমর্থনে একটি বিল উত্থাপিত হয়েছে। মিনিয়াপলিস, নিউইয়র্কে দুটি বিল পাশ হয়েছে স্থানীয় ভিত্তিতে। ক্যালিফোর্নিয়া স্টেট গভর্ণরও পুলিশের বাজেট কমিয়ে দেয়ার কথা বলেছেন। জুনের ১০ তারিখ পর্যন্ত তিনদিনে প্রাপ্ত বয়স্ক এক হাজার আমেরিকানের মধ্যে চালানো হয় এই জরিপ।

এ জরিপে অংশগ্রহণকারিগণের খুবই অল্পসংখ্যক পুলিশ বাহিনীর ফান্ড কমানোর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশই পুলিশ বাহিনীর পরিচালনা নীতি, প্রশিক্ষণের ধরন ঢেলে সাজাতে চেয়েছেন। অভিযুক্তদের গ্রেফতার অভিযানে অংশগ্রহণকারি সকলের বডিক্যামেরা সংযোজনের কথা বলেছেন অনেকে। অভিযুক্তদের সাথে অসদাচরণকারি পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধি করার পরামর্শও দিয়েছেন রিপাবলিকান ও ডেমক্র্যাটিক পার্টির সমর্থকরাও। আন্দোলনের মাধ্যমে সৃষ্ট ক্ষোভের কারণে এমন কিছু করা উচিত হবে না যার ফলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হতে পাওে কিংবা পুলিশের কর্তব্যপরায়ণতায় ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এ জরিপে অংশগ্রহণকারিদের মাত্র ৭% বলেছেন যে, পুলিশ বাহিনী পরিচালনার বর্তমান রীতি ঠিক আছে। তারা কোন পরিবর্তনে আগ্রহী নন। আবার ৩৭% বলেছেন যে, বর্তমান রীতি ঠিক থাকলেও তা যুযোগযোগী করা দরকার বর্ণবিদ্বেষ কিংবা বর্ণ-বৈষম্যমূলক আচরণে লিপ্তদের কঠোর শাস্তির আওতায় আনা দরকার বলেও এই শ্রেণীর লোকজন মত দিয়েছেন। অপরদিকে, ৪৮% বলেছেন যে, বর্তমান রীতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

জরিপে অংশগ্রহণকারি কৃষ্ণাঙ্গ, হিসপ্যানিক, শ্বেতাঙ্গ এবং এশিয়ানদের মধ্যে মতামত প্রদানের তারতম্য পরিলক্ষিত হয়েছে চলমান আন্দোলনের প্রভাবে। ডেমক্র্যাট এবং কৃষ্ণাঙ্গ আমেরিকানরা বলেছেন, বর্তমান সিস্টেম একেবারেই ভালো নয়। তাই পরিবর্তনের বিকল্প নেই। অপরদিকে রিপাবলিকান ও রিপাবলিকান মনোভাবাপন্ন স্বতন্ত্রগণের ১১% বলেছেন যে, পরিবর্তনের তেমন প্রয়োজন নেই। রিপাবলিকান পার্টির সমর্থনকারিগণের ৫ ভাগের ৩ ভাগই মনে করছেন সামান্য সংস্কার করা উচিত। ২৪% অবশ্য বলেছেন যে, বেশ কিছু ইস্যুতে সংস্কার করা দরকার।

পুুলিশের ফান্ড কর্তন প্রসঙ্গে ৫০% বলেছেন যে, এমন দাবি উঠেছে অতি সম্প্রতি। গলা টিপে অথবা ঘাড়ে হাটু চাপা দিয়ে আসামী ধরার যে বিধি রয়েছে তা একেবারেই বিলুপ্তির প্রয়োজন দেখা দিয়েছে। বিচারের আগেই আইন শৃঙ্খলঅ রক্ষাকারি বাহিনীর সদস্যগণের এমন আচরণকে সভ্য সমাজের পরিপূরক নয় বলে মন্তব্য করেছেন অনেকে। পুলিশের ফান্ড কর্তনের পক্ষে মত দিয়েছেন মাত্র ২৭%। ৭৩% বলেছেন গলাচিপে অথবা হাটু চাপায় হত্যার মত আচরণ চিরতওে নিষিদ্ধ করতে। ৭২% বলেছেন, এমন নির্দয় আচরণকারি পুলিশ অফিসারকে ফেডারেল ক্রিমিনাল কোর্টে সোপর্দের বিধি করা দরকার। ৬৯% বলেছেন, পুলিশ অফিসারের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জাতীয়ভিত্তিক একটি নীতি তৈরী করা উচিত।এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV