Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পূর্ব আমেরিকায় শীতকালীন ঝড় নিহত ৯, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ লাখ মানুষ. মিসিসিপিতে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: December 28, 2012 | 8:48 AM

 ডেস্ক: যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে প্রায় ২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে আমেরিকার উত্তরপূর্বাঞ্চলে এবারের ক্রিসমাসের ছুটিতে ভ্রমণে  আগ্রহী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। ২ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। মিসিসিপি রাজ্যের ৮টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে প্রবল বাতাসের সঙ্গে ভারী বরফ পড়ে স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতীয় আবহাওয়া বিভাগ নিউ ইংল্যান্ডের উত্তরে ১২ থেকে ১৮ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে। এছাড়া শীতকালীন ঝড়টি দক্ষিণপূর্ব দিকে সরে গেছে। সেখানে মিশিগানের কিছু অংশে এক ফুটের চেয়ে পুরু হয়ে তুষার পড়ে জনজীবন অচল করে তুলেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিসহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ওহাইয়ো নদী উপত্যকা এবং উত্তর পূর্বাঞ্চল এ ঝড়ের পূর্বাভাসের আওতায় রাখা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে নিউ ইয়র্কের উত্তরে, ভারমন্ট এবং নিউ হ্যাম্পশায়ারে প্রতি ঘণ্টায় ২ ইঞ্চি পুরু তুষার পড়তে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারডটকম জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল প্রায় ২০০ ফ্লাইটের সফরসূচি  বাতিল করে একদিন পিছিয়ে দেয়া হয়েছে। আমেরিকান  এয়ারলাইন্সই সবচেয়ে বেশি ৩০টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। বুধবার যুক্তরাষ্ট্রে বিভিন্ন এয়ারলাইন্সে ফ্লাইট বাতিলের সংখ্যা ছিল ১৫০০। এ মওসুমের সবচেয়ে বড় ঝড়কে মোকাবিলা করতে বুধবার রাতেই নিউ ইয়র্ক স্টেট এর ইমারজেন্সি অপারেশন সেন্টার তৈরি রেখেছিল। গভর্নর এন্ড্রু কৌমো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাতটি ইউটিলিটি বিভাগের প্রধানদেরকে তাদের কার্যক্রমের জন্য জবাবদিহি করতে হবে। এর আগে গত অক্টোবরে স্যান্ডির সময় এদের তৎপরতার কারণে যথেষ্ট সমালোচনা করা হয়েছিল। নিউ ইয়র্কে যখন শরৎ এবং শীতের সময় সামান্য তুষারপাত শুরু করেছে তখনই এ ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV