পৃথিবীর সবচেয়ে বড় কুমির : লম্বায় ২০.২৪ ফুট, ওজন ২৭ মনেরও বেশি

ডেস্ক: খাঁচায় বন্দি পৃথিবীর সবচেয়ে বড় কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছে ফিলিপাইনের মানুষখেকো কুমির লোলঙ্গকে। নোনা পানির বৃহদাকৃতির কুমিরটি লম্বায় ২০.২৪ ফুট। লোলঙ্গের ওজন ২৭ মনেরও বেশি। আটকের আগে এটি অনেক মানুষকে হত্যা করেছে বলে দক্ষিণ ফিলিপাইনের বানাওয়ান শহরের কর্মকর্তারা জানিয়েছেন। কুমিরটি আটকের পর থেকে ছোট্ট শহরটিতে পর্যটকদের ভিড় লেগেছে। তবে এর আটক প্রমাণ করে যে ওই শহরে এ রকম মানুষখেকো আরও কুমির রয়েছে। যা সেখানকার মানুষের জন্য একটি চিন্তার কারণ। শহরটির মেয়র এডুইন কক্স বলেছেন, আমরা খুশি যে, আমাদের বায়ো-ডাইভারসিটি ভাল হওয়ায় এখানে এমন কুমির থাকছে। আবার চিন্তার কারণ হচ্ছে এটি একা থাকার কথা নয়। এমন আরও অনেক কুমির থাকতে পারে। অনেক রশি ও ক্রেনের সহায়তায় কুমিরটিকে উপরে তুলে আনা হয়। তবে ছো্ট্ট শহরের চিড়িয়াখানায় লোলঙ্গের আগমনে দর্শনার্থী বেড়েছে। এখনও পর্যন্ত এটা দেখিয়ে ৭২ হাজার ডলার আয় হয়েছে দর্শনার্থীদের কাছ থেকে। যার বেশির ভাগই ব্যয় হচ্ছে তাকে খাওয়ানো ও দেখাশোনার পেছনে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








