পৃথিবী থেকে নিশ্চিহ্ন হচ্ছে বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ তুভালু!
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অল্পবিস্তর সারা পৃথিবীই ভুগছে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা তো আছেই। সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, প্রতি বছর সমুদ্রের পানির স্তর বাড়ছে। এর জন্য বিশ্বের অনেক দেশই এখন ধ্বংসের প্রহর গুনছে। যদি একই হারে পানি বাড়তে থাকে, তবে মাত্র কয়েক বছরের মধ্যেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তুভালু।
মাত্র ২৬ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে তৈরি দেশে ১১ হাজার মানুষ বসবাস করেন। অস্ট্রেলিয়ার কাছে রয়েছে বলে এ দেশে অস্ট্রেলিয়ান ডলার চলে। তার সাথে তুভালুর নিজস্ব ডলার রয়েছে। প্রধান ভাষা তুভালুয়ান এবং ইংরেজি।
বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ তুভালু। ১৯৭৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছে। তবে ১৯৯৩ সালের পর থেকে সমুদ্র পৃষ্ঠের বাড়বাড়ন্তের জন্য প্রতিবছর একটু করে জমি হারাচ্ছে তুভালু। এ নিয়ে রাষ্ট্রপুঞ্জের কাছে দরবারও করেছেন প্রধানমন্ত্রী এনেল সোপোয়াগা। চলতি মাসে পরিবেশ সম্মেলনে তুভালুকে বাঁচাতে সব দেশই যথাসাধ্য চেষ্টা করবে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
গ্রিন হাউজ গ্যাস নির্গমনের পরিমান না কমালে এবং বনাঞ্চল রক্ষায় ব্রতী না হলে শুধু তুভালু নয়, বিশ্বের বহু দেশ আগামী এক দশকের মধ্যে ধ্বংসের দোড়গোড়ায় পৌঁছে যাবে। তার মধ্যে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বহু দেশও রয়েছে। নয়া দিগন্ত
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








