Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

পেনসিলভেনিয়ায় ইহুদী ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: October 27, 2018 | 2:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিট্সবার্গ শহরে শনিবার ইহুদী ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০ টার দিকে একজন বন্দুকধারী স্কুইরেল হিল এলাকার ‘ট্রি অব লাইফ’ নামক একটি উপাসনালয়ে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। গুলি চালনার সময় বন্দুকধারী চিৎকার করে বলছিলো যে, ‘সব ইহুদীদের মরতে হবে।’ হামলার কিছু পরেই পুলিশ সেখানে উপস্থিত হয়।

পুলিশ জানিয়েছে, উপাসনালয়ে হামলা চালানো বন্দুকধারী ব্যক্তি আত্মসমর্পণ করেছে। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান তিনি এ ঘটনাটি নজরে রাখছেন। এছাড়াও তিনি স্কুইরেল হিল এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। – বিবিসি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV