Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পেন্টাগনের ২৪ হাজার ফাইল চুরি

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: July 16, 2011 | 10:44 AM

ইউএসএ নিউজ ডেস্ক: সাইবার হামলার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। গুরুত্বপূর্ণ সামরিক কাগজপত্রসহ প্রতিষ্ঠানটির ২৪ হাজার ফাইল চুরি গেছে। বৃহস্পতিবার মার্কিন উপ-প্রতিরক্ষা মন্ত্রী উইলিয়াম লিয়ান সাংবাদিকদের এ কথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়া ও আল জাজিরা অনলাইনের। লিয়ান বলেন, ফাইলগুলোয় স্থল, আকাশ ও নৌসেনাদের প্রশিক্ষণ, অনুশীলন ও সন্ত্রাসী হামলা প্রতিরোধের কলাকৌশল ছিল। এ ছাড়া প্রতিরক্ষা অস্ত্র ও এর যন্ত্রপাতি উন্নতকরণ কৌশলও ছিল ফাইলগুলোতে। গত মার্চে এগুলো একজন প্রতিরক্ষা বিষয়ক ঠিকাদারের কাছ থেকে চুরি যায়। বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা এ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। কোনো সন্ত্রাসী সংগঠন এ কাজ করেছে কি-না সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কোন দেশের গোয়েন্দা এর নেপথ্যে রয়েছে_ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই।
তিনি আরও বলেন, একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এ হামলা চালিয়েছিল। তার আগে হামলাকারীরা ক্ষেপণাস্ত্র শনাক্তকারী এবং জয়েন্ট স্ট্রাইক জঙ্গি বিমানের প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ফাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। পেন্টাগন যুক্তরাষ্ট্রের সাইবার সামর্থ্য বৃদ্ধি এবং ভবিষ্যতে সাইবার স্পেসে হামলা বন্ধের একটি পরিকল্পনা গ্রহণ করছে। লিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সামরিক বাহিনী ও নিরাপত্তা নেটওয়ার্ক যে সংকট মোকাবেলা করছে, এ হামলা নাটকীয়ভাবে তা আরও বাড়িয়ে দিল। ওই চুরি ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বুদ্ধিভিত্তিক ও তথ্যগত ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন মার্কিন ডলার।মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মীরা বিশ্বের ১৫ হাজারের বেশি কম্পিউটার নেটওয়ার্ক ও ৭০ লাখ কম্পিউটার পরিচালনা করেন। তাদের কাছে থাকে লাখ লাখ ফাইল। সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV