প্যারাডাইস পেপার্স : যুক্তরাষ্ট্রের অর্ধেক মানুষের চেয়েও সম্পদ বেশি তিন শীর্ষ ধনীর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন শীর্ষ তিন ধনী বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বাজস। তাদের হাতে কব্জাবদ্ধ আছে যুক্তরাষ্ট্রের অর্ধেক মানুষের চেয়েও বেশি সম্পদ। যুক্তরাষ্ট্রের ১৬০ মিলিয়ন মানুষের কাছে যে-পরিমাণ সম্পদ আছে তাদের তিনজনের হাতে জমাকৃত সম্পদের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। প্যারাডাইস পেপার্স সম্প্রতি এ তথ্য জনিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, অর্ধেক আমেরিকাই আসলে নিয়ন্ত্রণ করে ২৫ জন বিলিয়নিয়ার। আর এই তিনজনের হাতেই আছে অর্ধেক আমেরিকানদের চেয়েও বেশি সম্পদ। হাতেগোনা কিছু লোকের হাতে অধিক সম্পদ জমাকৃত হয়ে যাওয়ায় ট্যাক্স ফাাঁকির পরিমাণ বেড়েছে। গণতন্ত্রের সঠিক বিকাশ বাঁধাগ্রস্থ হচ্ছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কতিপয় লোকের হাতে চলে যাচ্ছে।
প্যারাডাইস পেপার্স কর্পোরেট দুর্নীতির দিকেও সবার নজর কেড়েছে। পদ্ধতিগতভাবেই এমন কিছু বিষয় চালু হয়ে গেছে যা নিয়ন্ত্রণ করাও খুব কঠিন হয়ে পড়ছে। সামাজিক অবিচার বাড়াচ্ছে সম্পদের এমন বিশাল বৈষম্য।
প্যারাডাইস পেপার্সের পরিচালক চাক কলিন্স বলেন, সম্পদের সমতা আনতে হলে অবশ্যই আমাদের অসাম্য নিয়ে কথা বলতে হবে এবং যতোক্ষণ সমাজে সম্পদের সমতা আসবে না ততোক্ষণ আসলে সমাজে সুবিচারও আসবে না। আমাদের এদিকে ঠেলে দিয়েছে উদারনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা। দ্য নেশন
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








