Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্যালিনের ই-মেইল প্রকাশে মার্কিন কনজারভেটিভরা ক্ষুব্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: June 12, 2011 | 12:37 AM

ইউএসএনিউজ ডেস্ক: সারা প্যালিনের ই-মেইল প্রকাশিত হওয়ায় যুক্তরাষ্ট্রের তৃণমূল পর্যায়ের কনজারভেটিভরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বৃটেনের গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের বেশির ভাগ পত্রিকার বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, সাবেক আলাস্কা গভর্নর এবং সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী প্যালিনের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়েই এসব পত্রিকা তার ই-মেইল প্রকাশ করেছে। তথ্য অধিকার আইনের আওতায় শুক্রবার আলাস্কার গভর্নর থাকা সময়কালীন প্যালিনের ২৪০০০-এর বেশি ই-মেইল জনসম্মুখে প্রকাশ করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কনজারভেটিভপন্থিরা এ জন্য বিভিন্ন পত্রিকা, ডানপন্থি ওয়েবসাইট এবং অন্যান্য গণমাধ্যমের তীব্র সমালোচনা করে বলেছেন, প্যালিনের ব্যাপারে পত্রিকাগুলো যেভাবে সমালোচনা করে একই পর্যায়ের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে ওবামার ব্যাপারে এমনভাবে সমালোচনা করা হয় না। প্যালিনের বিশ্বস্ত বলে পরিচিত ফক্স নিউজের এক সাংবাদিক গ্রেটা ভ্যান সাটার্ন প্যালিনের বিরুদ্ধে গণমাধ্যমে এ পদক্ষেপকে সবফরধ পড়ষড়হড়ংপড়ঢ়ু  বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, কিছু গণমাধ্যম তাকে ধ্বংস করার মিশনে নেমেছে। বিভিন্ন ব্লগের সদস্যরাও তার মতো একই মনোভাব পোষণ করছেন। এদের একজন লিখেছেন, একজন ভাল মানুষ, পরিচ্ছন্ন, ঈশ্বরের প্রিয়, মার্কিন জনগণ ও পরিবারের কাছে প্রিয় হিসেবে বিবেচিত ব্যক্তি যখন তথাকথিত সাংবাদিকদের হামলার লক্ষ্য হয় তখন ভাবতে খুবই খারাপ লাগে। শুক্রবার প্রকাশিত প্যালিনের ই-মেইলসমূহে তার চরিত্র এবং গভর্নর থাকাকালীন তার নেতৃত্বের নানা বিষয় তুলে ধরা হয়েছে। তবে এর ফলে রিপাবলিকানদের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এর ফলে কোন ধরনের ক্ষতির সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। গত সপ্তাহেও প্যালিন বলেছিলেন, তিনি এখনও ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করছেন। মানবজমিন 
ট্যাগ:
Situs Streaming JAV