Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সমাবেশ স্থলে বিক্ষোভ করবে বিএনপি,শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরষদসহ মুক্তিযুদ্ধের সমর্থক বিভিন্ন সংগঠন

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: September 13, 2010 | 10:36 AM

 নিউইয়র্ক থেকে এনাঃ যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বিশ্বের নেতৃবৃন্দের সামনে আমাদের প্রধানমন্ত্রী বিব্রতবোধ করেন এমন কোন  আচরণ বা কর্মসূচি আমরা গ্রহণ করতে চাইনি।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০ মাসের

 

কুশাসন আমাদেরকে বাধ্য করেছে জাতিসংঘের সামনে, জেএফকে এয়ারপোর্টে এবং প্রেসিডেন্ট ওবামা প্রদত্ত নৈশভোজ অনুষ্ঠান স্থলের সামনে বিএনপিসহ প্রবাসীদের বিক্ষোভ করতে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এছাড়া নিউইয়র্কে তো র‌্যাব অথবা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর উপদ্রব নেই; আমরা প্রশাসনের অনুমতি নিয়েছি ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের। যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের সঞ্চালনে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে সুগন্ধ্যা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপনকালে সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট উপরোক্ত মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এনার এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ১/১১ পরবর্তি অভিজ্ঞতার আলোকে আমরা ভেবেছিলাম যে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন সাধিত হবে, পারস্পরিক সমঝোতার রেওয়াজ চালু হবে। কিন্তু সাজানো নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলীয় রাজনীতিকদের সাথে অকথ্য আচরণ করে চলেছে। মানবাধিকার লংঘন, বিচার বিভাগকে দলীয়করণ এবং একদলীয় স্বৈরশাসন কায়েম, মিডিয়ার কন্ঠনালি চেপে ধরা, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ১/১১ জরুরী সরকারের আমলে দায়েরকৃত মামলাগুলো বাতিলের পরিবর্তে নতুন করে মামলা করা হচ্ছে। বিএনপি নেতা মীর্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অনেককে কোর্টেন নির্দেশ সত্বেও মুক্তি দেয়া হচ্ছে না। সরকারের দুর্নীতির সংবাদ প্রকাশের দায়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অনেকে। সংবাদ সম্মেলন থেকে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে প্রদত্ত নাগরিক সংবর্ধনায় দাওয়াত পেলেই বিএনপির নেতা-কর্মীরা যোগদান করবে বলে উল্লেখ করে বিএনপি সেক্রেটারী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারীকে আমন্ত্রণ জানিয়েছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, স্টেট কমিটির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ম. ই. শাহীন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারী গোলাম ফারুক শাহীন, দফতর সম্পাদক আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাতেন, ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সদস্যসচিব বদিউল আলম, বিএনপির প্রচার সম্পাদক নাজমুল আলম, স্টেট বিএনপি নেতা মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। এছাড়া বিএনপির এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানীও বক্তব্য রাখবেন। উল্লেখ্য যে, জয়নাল আবেদীন ফারুক ও এ্যানী এমপি আসছেন সর্বদলীয় সংসদীয় কমিটির সদস্য হিসেবে জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনের প্রারম্ভে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য। আরো উল্লেখ্য, ঐ সম্মেলন ও সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলন থেকে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে উপরোক্ত কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির উপরোক্ত কর্মমূচির সমর্থনে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে পোস্টারিং করছে যুক্তরাষ্ট্র জাসাস। অপরদিকে, জাতিসংঘে সাধারণ অধিবেশনে ভাষনের সময় বাইরে শেখ হাসিনার টুয়েন্টি টুয়েন্টি ওয়ান ভিশনের সমর্থনে শান্তি সমাবেশ করার ব্যাপক কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরষদসহ মুক্তিযুদ্ধের সমর্থক বিভিন্ন সংগঠন। তারাও কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন বলে বার্তা সংস্থা এনা জানতে পেরেছে। ২৭ সেপ্টেম্বর সকালে শেখ হাসিনা ভাষণ দেয়ার কথা জাতিসংঘে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV