প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করতে সকল প্রবাসীর সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্র আ. লীগের
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে প্রদত্ত এবারেরও সম্বর্ধনা সভায় থাকবে নানা চমক। গত বছরের মতো এবছরও দলীয় প্রতীক নৌকা মঞ্চে ব্যাপকভাবে সম্বর্ধিত করা হবে প্রধানমন্ত্রীকে। আর এই মঞ্চের সাজসজ্জায় তুলে ধরা হবে বাংলাদেশ, ‘জাতির জনক’ বঙ্গবন্ধুসহ মহাজোট সরকারের সাফল্যগাথাঁ। মূল মঞ্চসহ মিলনায়তনে শোভা পাবে সরকারের সাফল্য ঘেরা ৭৪টি বিলবোর্ড। প্রধানমন্ত্রীর সম্বর্ধনা অনুষ্ঠান সফল করতে সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলনে।
সিটির জ্যাকসন হাইটস্থ পালকী পার্টি সেন্টারে গত ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে আয়োজিত জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে উপরোক্ত কথা বলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও যুগ্ম সাধরণ সম্পাদক নিজাম চৌধুরী। এসময় দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট ছিলেন। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন খানসহ যুক্তরাষ্ট্র যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা আর সুন্দর ও সুষ্ঠুভাবে সম্বর্ধনা অনুষ্ঠান ক্রুটিমুক্তভাবে সফল করতে সর্বত্রই কড়া নজরদারী থাকবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক সম্বর্ধনা দিতে চায়। অনুষ্ঠানটি এটিএন বাংলা চ্যানেলের মাধ্যমে বিশ্বব্যাপাী সরাসরি সম্প্রচার করা হবে। ú্রধানমন্ত্রীর সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী নির্বাচনী মহড়া প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষণে প্রবাসীদের সেই দিক নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর সফলকালীন সময়ে কোথাও কোন ‘অস্বাভাবিক’ কোন কিছু দেখলে বা জানতে তা তাৎক্ষণিকভাবে দলীয় নেতৃবৃন্দ অথবা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ কর্মকর্তাদের জানানোর জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফল উপলক্ষ্যে দলের পক্ষ থেকে তাঁকে ব্যাপকভাবে সম্বর্ধিত করা হবে। এজন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী জেএফকে-তে অবতরনের সময় তাকে স্বাগতম জানানো হবে, জাতিসংঘে ভাষণ দেয়ার সময় জাতিসংঘ ভবনের সামনে আয়োজন করা হবে শান্তি সমাবেশ। এসব সমাবেশে দলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
নিজাম চৌধুরী বলেন, প্রবাসীদের জন্য নতুন বার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘে তাঁর ভাষণে সরকারের সাফল্য তুলে ধরবেন। আর সম্বর্ধনা সভায় প্রধানমন্ত্রী আগামী নির্বাচন সম্পর্কে দিক নির্দেশনা দেবেন। সরকারের ভিষন ২০২১এর চিন্তা-চেতনা নিউইয়র্ক থেকেই গ্রহন করা হয়েছে। তিনি বলেন, হেফাজতের নামে জামায়াতে ইসলামী নতুন করে অবির্ভূত হয়ে দেশে অরাজকতা সৃষ্টি আর মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি-জামায়াত আর হেফাজতে ইসলামীর ষড়যন্ত্র, নৈরাজ্য থেকে দেশকে রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এক প্রশ্নের উত্তরে ড. সিদ্দিকুর রহমান বলেন, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সকলেরই রয়েছে। আর যুক্তরাষ্ট্র আইনের দেশ। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন সময়ে আইন-কানুন মেনে যদি বিরোধীদল সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ করে তাতে আমাদের কোন কথা নেই। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্বর্ধনাস্থলে কোন বিশৃঙ্খলা হতে দেয়া হবে না। আমরা যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাদের সবার প্রাণের নেত্রী। আমার বিশ্বাস বঙ্গবন্ধুর কোন সৈনিক তার কন্যাকে অসম্মানিত করবেন না। আমরা মনে প্রাণে আওয়ামী লীগ করি। জননেত্রী শেখ হাসিনার সম্বর্ধনা সভায় বঙ্গবন্ধুর কোন অনুসারী ‘একটি টু শব্দ’ও করবে না।
যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি নিয়ে সৃষ্ট দলীয় দ্বিধা-দন্দ্ব, অপ্রীতিকর ঘটনা ও অসন্তোষ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ড. সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগ বড় দল। আর রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, থাকবে মত পার্থক্য। তাই বলে দলের মধ্যে কোন অসন্তোষ নেই। আমাদের ভিতরকার অনেক সমস্যাই দূর হয়ে গেছে।
বিরোধী দলের কর্মসূচী সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ড. সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিরোধ করা যায় না, প্রতিবাদ জানানো যায়। আমরা গণতান্ত্রিক রীতি-নীতিতে বিশ্বাস করি। সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, আমরা ঝগড়া-ঝাটিতে বিশ্বাস করি না। তবে কেউ আমাদেও উপর হাত তুললে আমরা বসে থাকবো না। তিনি বলেন, যেখানে প্রতিবাদ সেখানেই প্রতিরোধ। এ প্রসঙ্গে নিজাম চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি’র কর্মসূচী ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়। তিনি বলেন, জামায়াত না থাকলে বাংলাদেশের মাটিতে বিএনপির অস্তিত্ব বলতে কিছুই থাকতো না। তিনি বলেন, বিএনপিতো ৪৮ ভাগে বিভক্ত। তারা কিভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। প্রতিরোধ বিএনপি’র মুখে মানায় না।
অপর এক প্রশ্নের উত্তরে ড. সিদ্দিকুর রহমান বলেন, বিরোধীদল নির্বাচন চায় না, চায় যুদ্ধাপরাধীদের বাঁচাতে। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই দেশের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেয়া হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার যাতে বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের ফলে দেশের কোন নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”









