প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭৪তম অধিবেশনে যোগদানে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির শুভেচ্ছা : বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির অনুরোধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জ্যাকসন হাইটস্থ পালর্কি পার্টি সেন্টারে গত ২৪ শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এক শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, জাতীয় পার্টির সহ সভাপতি ডা. সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সদস্য এস. এম আলম, হাসান হাবিব, মহিলা নেত্রী মুনমুন হাসিনা বারী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মহিলা নেত্রী জান্নাত বেগম, সানজিদা বেগম, জাতীয় মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ নার্গিস রহমান, নিউইয়র্ক স্টেট সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়। এই অধিবেশনে বাংলাদেশের বৃহত্তর সমস্যা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের সাথে আলোচনা করে একটি চাপ সৃষ্টি করতে অনুরোধ করা যাচ্ছে। তা না হলে পর্যটন নগরী কক্সবাজারে বসবাসরত মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং পর্যটন নগরীর সৌন্দর্য্য নষ্ট হবে। প্রবাসী বাংলাদেশীদের বহু দিনের প্রাণের দাবী বাংলাদেশ বিমান নিউইয়র্কে আসা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনবার ক্ষমতায় থেকে প্রবাসীদের ভাগ্য পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানী থেকে ১৬টি নতুন বিমান ক্রয় করেছে। কিন্তু তার পরও সমস্যা কেন, আজ প্রবাসীরা জানতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে এই মর্মে ধন্যবাদ জানানো হয়, নিজ দলের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন। আজ জাতি আনন্দিত এবং উল্লাসিত যে দেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত সুস্থ একটি সমাজ পাবে। আজ দেশ দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা আরো ধন্যবাদ জানায় যে, প্রধানমন্ত্রী জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুতে সংসদীয় আসন রংপুর-৩ এর উপনির্বাচন থেকে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারই প্রমাণ করে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের অধিবেশনে নেতা এরশাদ এর সম্মানে শোক প্রস্তাব পাশ করেন এবং নেতাকে সাবেক রাষ্ট্রপতি হিসেবে সম্মান নিয়ে সংসদের আলোচনাকে মুখরিত করে তুলেন। একজন দেশপ্রেমিক মহান নেত্রীর পরিচয় দিয়েছেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি সর্বাত্মকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশকে সম্মান জানাবে।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








