প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিশেষ এলবাম উপহার সাংবাদিক নিহার সিদ্দিকীর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খ্যাতিমান আলোকচিত্র সাংবাদিক নিহার সিদ্দিকী বঙ্গবন্ধু স্যাটেলাইট এর উৎক্ষেপনের বিস্তারিত কভারেজের উপর ভিত্তি করে তার তোলা আলোকচিত্রের বিশেষ এলবাম উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

জাতিসংঘ সাধারন পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক ছেড়ে যাবার আগে জাতিসংঘে বাংলাদেশ মিশনে নিহার ব্যক্তিগতভাবে তাঁর হাতে তুলে দেন বাংলাদেশের প্রথম ভূউপগ্রহ উৎক্ষেপনের ঐতিহাসিক প্রতিটি মুহুর্তের ধারনকৃত ইতিহাস।

নিহার সিদ্দিকীর কাছ থেকে এই অসাধারণ উপহার পেয়ে বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত খুশী হন। তিনি মাথায় হাত দিয়ে তাকে আশির্বাদ জানান। এই অবিস্মরণীয় মুহুর্তে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কাছের মানুষ ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান, কিংবদন্তী বেতার টিভি ব্যক্তিত্ব রোকেয়া হায়দার। এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগেও শেখ হাসিনার বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সফরের সময় নিহার সিদ্দিকী তার ধারনকৃত এলবাম তাঁকে উপহার দিয়েছিলেন।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








