Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত বই ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ কুইন্স লাইব্রেরী প্রধানের কাছে হস্তান্তর করলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: October 29, 2019 | 6:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক ‘ Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman‘ Volume – 1, 2, & 3 আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরীর প্রধান লাইব্রেরীয়ান এর কাছে হস্থান্তর করেন নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কুইন্স লাইব্রেরীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লাইব্রেরীয়ান নিক বোরন অত্যন্ত আগ্রহের সাথে এই মূল্যবান বই তিনটি গ্রহণ করেন। জনাব নিক বোরন বলেন যে এই ঐতিহাসিক সংকলনটি কুইন্স লাইব্রেরীর সংগ্রহে যুক্ত করতে পেরে কুইন্স লাইব্রেরী গর্বিত। এসময় কনসাল জেনারেল বইটির পটভূমি সম্পর্কে তাঁকে অবহিত করেন।

উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্স লাইব্রেরীর প্রধান লাইব্রেরীয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক বোরন ২৮ অক্টোবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা’র সাথে কনস্যুলেটে সাক্ষাত করেন। এ সময় কনসাল জেনারেল মহান ‘শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদযাপনে সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরীকে ধন্যবাদ জানান। কনস্যুলেট জেনারেলের এসকল গুরুত্বপূর্ণ উদ্যোগী ভূমিকার ভূয়সী প্রসংশা করে জনাব বোরন বলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরীকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপন করেছে।

উল্লেখ্য, কনস্যুলেটের বিশেষ উদ্যোগে প্রথমবারের মত কুইন্স লাইব্রেরী তথা আমেরিকার মূলধারাকে সাথে নিয়ে এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এর যৌথ উদ্যোগে কুইন্স লাইব্রেরী, ফ্লাশিং এ যথাযথ মর্যাদায় “শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাংলাভাষা ছাড়াও অন্যান্য ভাষার ৮টি দেশের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার সংস্কৃতির সংগে বাংলাদেশী সংস্কৃতির মেলবন্ধন স্থাপন করা হয়। এছাড়াও কনস্যুলেটের উদ্যোগে কুইন্স লাইব্রেরীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদযাপনে বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষাভাষীর শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

জনাব নিক বোরন বলেন, নিউইয়র্কে দুইশত এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, কুইন্স লাইব্রেরীতে দিন দিন বাংলাদেশী-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যেই কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষার বিভিন্ন বই এসব পাঠকদের নিকট বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। সেজন্য তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আসতে পেরে আনন্দিত বোধ করছেন। এ সময় তিনি কনস্যুলেটের অডিটরিয়ামে শিশুদের জন্য বাংলা পাঠ্যবই প্রাপ্তির সুযোগ দেখে তিনি অভিভূত হন। কনসাল জেনারেল তাঁকে বলেন, এসব বাংলা পাঠ্যবই নিউইয়র্ক ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কর্তৃক পরিচালিত বাংলা স্কুলগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। নতুন প্রজন্মের কাছে সমৃদ্ধ বাংলা ভাষাকে তুলে ধরার জন্য কুইন্স লাইব্রেরীতেও এসকল বই সরবরাহ করা হবে বলে কনসাল জেনারেল তাঁকে জানান। উল্লেখ্য, ইতোপূর্বেও কনস্যুলেট কর্তৃক কুইন্স লাইব্রেরীতে অন্যান্য বই সরবরাহ করা হয়েছে। কনস্যুলেটের কাউন্সেলর মিজ্ আয়শা হক এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV