প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। গত ২৮শে সেপ্টম্বর সন্ধ্যা ৭টায় সোমবার নিউইর্য়কে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ্যয়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং জন্মদিনের কেক কেটে জন্মদিন উৎযাপন করে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবন্দ। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবা আহমদ এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সা: সম্পাদক মো: ফরিদ আলম, বিশেষ অতিথি ছিলেন ঢাকা উওরের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চন্ছল, সিলেট মহানগর ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সা: সম্পাদক জাবেদ সিরাজ।

দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জামাল আহমদ। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ সভাপতি আবু তাহের এবং পরিচালনা করেন যৌথ ভাবে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন এবং মো: সেবুল মিয়া। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রহিমুজ্জামান সুমন, রিন্টু লাল দাস, হেলিম উদ্দীন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, সাদেকুর রহমান সাদিক, কারি উল মৌলা দুলাল, শাহীন কামালী, রেজা আব্দুল্লাহ স্বপন, আজাদুল কবির, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সা: সম্পাদক সোয়েব আহমদ, যুগ্ম সা: সম্পাদক মামুন আল সরকার, হুমায়ুন কবির, নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান, দিপংকর দেব সুমন, রিটন সরকার, আনসার আলী, এমাদ মিয়া, ব্রোকলীন যুবলীগের সভাপতি মুনসুর আলম প্রমুখ।
মিসবা আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি । কাজ করে যাচ্ছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রবাসের যুবসমাজ কে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য কাজ করে যাওয়া জন্য আহবান জানান তিনি।
প্রধান বক্তা মো: ফরিদ আলম বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে দাঁড়াতে। তিনিই বাংলাদেশর ভাবমূ্র্তী বহির্বিশ্বে উজ্জল করেছেন। জামাত–বিএনপি সব সময় ষড়যন্ত্র করে আসছে এখনও করছে বহির্বিশ্বে। যুক্তরাষ্ট্রের সকল যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্রের মোকাবিলা করবে যে ভাবে অতিতে করেছে। তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সা: সম্পাদক আলহাজ মো: মইনুল হোসেন খান নিখিল যুক্তরাষ্ট্রের যুবলীগের সম্মলনের মাধ্যমে সত্যিকারের যুবলীগ নিয়ে সুন্দর একটি কমিটি উপহার দিবেন যারা দলের দুর্দীনে কাজ করেছিল।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








