প্রবাসী শিশু-কিশোরদের আনন্দের সাথে বাংলা শেখার প্লাটফরম “আমার ভাষা”
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাংলা শেখা আরও সহজ ও আনন্দময় করে তুলতে কাজ করে চলেছে টিংকার্স টেকনলোজিস লিমিটেড নামের একটি বাংলাদেশি এড-টেক স্টার্টাপ। টিংকার্স এর একটি সেবা হলো – ‘আমার ভাষা’। আমার ভাষা শিশু ও কিশোর বয়সী প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দের সাথে বাংলা শেখার একটি প্লাটফরম। এই সেবার মধ্যে রয়েছে, ওয়ান-টু-ওয়ান টিউটোরিং, বিভিন্ন বই, প্রিন্টযোগ্য ওয়ার্কশীট, গেইম, ভিডিও, অডিও ইত্যাদি নানান শিক্ষা উপকরণ। প্রতিটি শিক্ষার্থীর জন্য টিংকার্স পার্সোনালাইজড লার্নিং প্রদান করে। কারণ টিংকার্স এ কর্মীরা বিশ্বাস করে, প্রতিটি শিশুই অন্যন্য। তাই একই ছাঁচে বেঁধে সবাইকে পড়ানো যাবে না।
“আমার ভাষা” শুধুমাত্র বাংলা ভাষাই শেখায় না। একই সাথে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও সৌন্দর্য্য তুলে ধরে প্রবাসী শিশু-কিশোরদের কাছে। একটা ছোট ছেলে বা মেয়ে যখন বাংলা ভাষা শেষে, তখন তার বাংলাদেশের প্রতিও মমতা সৃষ্টি হয়, বাংলাদেশকে জানার আগ্রহ সৃষ্টি হয়। আর এভাবেই ভাষা শেখানোর আদলে, টিংকার্স টেকনলোজিস লিমিটেড কাজ করে চলেছে, প্রবাসী ছেলেমেয়েদের তাদের বাংলাদেশি শেকড়ের সাথে সম্পর্ক স্থাপনে।
“আমার ভাষা” সেবা বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড ইত্যাদি দেশে অবস্থানরত শিশু, কিশোর ও তরুণদের বাংলা ভাষা শেখানোর সেবা দিয়ে চলেছে। একজন শিক্ষক বাংলাদেশে বসে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে আমেরিকার এক শিক্ষার্থীকে সরাসরি কথোপকথোনের মাধ্যমে বাংলা ভাষা শেখাচ্ছে। প্রতি ক্লাসের পর শিশুকে পাঠিয়ে দেয়া হচ্ছে আরও একটি ভিডিও লেসন অথবা কিছু প্রিন্টযোগ্য উপকরণ। সেগুলো দিয়ে সে বাসায় নিজে চর্চা করতে পারছে। বাংলা শেখার আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে বর্তমানে টিংকার্স কম্পিউটার গেইম বানানোর কাজও শুরু করেছে। বানানোর কাজ চলছে সুন্দর সুন্দর বইও।
“আমার ভাষা” এর একজন শিক্ষক তার শিক্ষার্থীর সাথে ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে তাকে আরও ভালো ভাবে বুঝতে চেষ্টা করেন। ফলে, প্রতিটি শিক্ষার্থীর জন্যই সেবাটি পার্সোনালাইজ করা সম্ভব হয়ে থাকে। অনলাইনে হওয়া প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড পর্যবেক্ষণ করে কোয়ালিটি এশিউরেন্স দল। এরপর শিক্ষককে পরামর্শ দেয়া হয়, কীভাবে ক্লাসের মান আরও উন্নত করা যায়। শিক্ষক সেই পরামর্শ অনুযায়ী ক্লাসগুলো আরও পার্সোনালাইজ করে। অর্থাৎ, শিশুর পছন্দ-অপছন্দ, শিশুর ব্যক্তিত্ব এবং চাহিদা অনুযায়ী ক্লাসের কন্টেন্ট ও শিক্ষা উপকরণ পরিবর্তন করা হয়।
পুরোনো গতানুগতিক পদ্ধতিতে শিক্ষার্থীকে শেখানোতে বিশ্বাস করে না টিংকার্স। তাদের কারিকুলাম ডেভলপমেন্ট এন্ড রিসার্চ দল প্রতিনিয়ত কাজ করে চলেছে নতুন পদ্ধতিতে আনন্দের সাথে শিশুকে কীভাবে বাংলা শেখানো যায়, তার জন্য। বাংলাদেশের প্রবাসী ছেলেমেয়েদের জন্য বাংলা ভাষা শেখার কারিকুলাম এভাবে প্রাতিষ্ঠানিক রূপে আগে কখনো বানানো হয় নি।
টিংকার্স এর “আমার ভাষা” সেবায় ৯০% শিক্ষক নারী। শিক্ষকদের সবাই বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রী বা ফ্রেশ গ্রাজুয়েট। শিশু ও অভিভাবকদের সুবিধেজনক সময়ে ক্লাসগুলোর সময়সূচী নির্ধারণ করা হয়। ফলে, আমার ভাষা এর বেশিরভাগ ক্লাস বাংলাদেশ সময়ে বেশ রাতে, বা বেশ ভোরে হয়ে থাকে। ক্লাসগুলো সঠিকভাবে নেয়ার কৃতীত্ব টিংকার্সের শিক্ষকদের যারা রাতজেগে বা ভোরে উঠে হলেও অত্যন্ত যত্নের সাথে শিশুদের বাংলা শেখান। ওয়েবসাইটঃ amarvasha.tinkers.ltd, ইমেইলঃ [email protected]
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








