Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রাণঘাতী করোনা ভাইরাসকে পরাজিত করার ক্ষমতা মানুষের আছে কিনা – আতঙ্কে কাঁদলেন ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন!

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: March 23, 2020 | 5:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : ভারতে নির্বাসিত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে করোনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে স্ট্যাটাসের সঙ্গে নিজের মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তসলিমা বলেন, কত নতুন তথ্য পাচ্ছি। কাচ, স্টিল ও প্লাস্টিকে করোনা ভাইরাস ৯ দিন থাকে। বাতাসেও বেঁচে থাকে। কাগজেও থাকে, কাপড়েও থাকে। শুধু কপারে থাকে কম, ৪ ঘণ্টা। করোনা (SARS-CoV-2) আক্রান্ত কেউ একবার কাশলেই তার মুখ থেকে ৩০০০ ড্রপলেটস বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, ছোট ড্রপলেটস বাতাসে ভাসে। ওই ৩০০০-এর প্রতিটি থেকে আমরা আক্রান্ত হতে পারি।

‘সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো– করোনা আক্রান্ত সবার কাশি ও জ্বর থাকে না। দিব্যি সুস্থ দেখতে, আসলে কিন্তু তার ভেতরে গিজ গিজ করছে এই ভাইরাস। করোনা ভাইরাস ভেতরে নিয়ে কেউ কথা বলছে তোমার সামনে, তোমার নাক-মুখ দিয়ে ঢুকে পড়ছে ভাইরাস। সে যেসব জায়গায় স্পর্শ করেছে, সেসব জায়গায় স্পর্শ করলে হাতে চলে আসবে ভাইরাস।’

বিতর্কিত এ লেখিকা আরও বলেন, ভাইরাস তার শরীরে, অথচ কোনো উপসর্গ শুরু হয়নি, অন্যকে যে আক্রান্ত করার ক্ষমতা তার আছে, সে নিজেও জানে না। এ কারণেই এ ভাইরাস বিশ্বময় এত দ্রুত ছড়িয়ে পড়েছে। জানি না এই ভয়ঙ্কর ভাইরাসকে পরাজিত করার ক্ষমতা মানুষের আছে কিনা। হয়তো নেই, হয়তো আমাদের সবাইকে ধরবে এ ভাইরাস।

তসলিমা বলেন, বিকাল ৫টায় বারান্দায় এসে দাঁড়ালাম। সারা পাড়ার মানুষ যার যার বারান্দায় দাঁড়িয়ে থালা কাঁসর-ঘণ্টা শঙ্খ যা পাচ্ছে, বাজাচ্ছে সেই ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচানোর কাজ করছেন। সম্মিলিত শঙ্খধ্বনি যখন রেকর্ড করছিলাম মোবাইলে, মৃত্যুর সামনে দাঁড়ানো বিপন্ন জনমানুষের আর্তনাদের মতো শোনাচ্ছিল চারদিকের ওই শব্দ। আমার চোখ থেকে তখন টপ টপ ঝরে পড়ছিল জল। অনেকক্ষণ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV