প্রাপ্তবয়স্ক সন্তানের বাবার বাড়িতে থাকতে অনুমতি লাগবে
প্রাপ্তবয়ষ্ক হওয়ার পর বাবা-মার বাড়িতে থাকতে হলে তাদের অনুমতি নিতে হবে। বোম্বে হাইকোর্ট ফ্ল্যাটের দখল নিয়ে বাবা ও মেয়ের মধ্যে চলা এক মামলার শুনানিতে আদালত এই পর্যবেক্ষণ দেয়। বুধবার টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করে। সেখানে বলা হয়, মুম্বাইয়ের দাবর পারসি কলোনির ৭৩ বছর বয়সী সলি বাহাদুরজি বাটিওয়ালা এবং তার ৩৫ বছর বয়সী মেয়ে কাশমিরা সলি বাটিওয়ালার মধ্যে বিবাদের শুনানিতে এ পর্যবেক্ষণ দেন বিচারক জে এইচ ভাটিয়া। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, সন্তানদের লালন-পালন করা পিতা-মাতার দায়িত্ব। তারা প্রাপ্তবয়স্ক হলে অভিভাবকদের ব্যক্তিগত সম্পত্তিতে থাকার আইনি অধিকার নেই। অভিভাবকের অনুমতি পেলে তারা থাকতে পারবে। মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারের অংশ হয়ে যায় বলেও আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








