Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রায় বস্ত্রহীন, মানসিক ভারসাম্যহীন লোকটিকে মার্কিন পুলিশ কর্তৃক ক্রমাগত আঘাতের ভিডিওটি প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: May 9, 2012 | 2:39 PM

 

  লোকটির ক্রমাগত আর্তচিত্কারে পরিবেশ ভারী হয়ে উঠলেও তাতে কর্ণপাত করেননি পুলিশের দুই সদস্য ম্যানুয়েল রামোস (৩৮) এবং জে সিসিনেলি (৪০)। ক্রমাগত কিল-ঘুষি, লাঠি ও বন্দুকের নল দিয়ে পিটিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আশ্রয়হীন লোকটিকে। কেলি থমাস (৩৭) নামে প্রায় বস্ত্রহীন, মানসিক ভারসাম্যহীন লোকটিকে মার্কিন পুলিশ কর্তৃক ক্রমাগত আঘাতের ভিডিওটি প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ শহরের একটি আদালত।
রয়টার্স জানায়, ৭ মে আদালতে প্রকাশিত ভিডিওটি ঘটনার দিন ক্যালিফোর্নিয়ার ফুলারটন পুলিশ কক্ষের নিকটবর্তী একটি বাস ডিপো থেকে ধারণ করা হয়। এতে দেখা যায়, অরেঞ্জের কেন্দ্রীয় শহরে সুপরিচিত থমাস পুলিশি আঘাতের একপর্যায়ে সাহায্যের জন্য আকুতি জানান। গত বছরের ৫ জুলাই ওই নির্যাতনের পাঁচ দিন পর মারা যান প্রহূত থমাস।
দু্ই পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুনানিকালে গত সোমবার আদালতে ভিডিওটি উপস্থাপন করা হয়। ভিডিওটি দেখে উপস্থিত জনতা একেবারে স্তব্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, থমাসকে আঘাতের ঘটনায় ম্যানুয়েল রামোস ও জে সিসিনেলি নামে ফুলারটন পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনেন অরেঞ্জ শহরের আদালত। আদালত জানান, অভিযোগ প্রমাণিত হলে রামোসের ১৫ বছর এবং সিসিনেলির চার বছরের কারাদণ্ড হতে পারে।প্রথম আলো
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV