Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রিন্স হ্যারির নগ্ন ছবি ফাঁস : আমেরিকায় ছুটি কাটাতে এসে আবারও বিতর্কে

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: August 22, 2012 | 12:45 PM

অনলাইন ডেস্ক : এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনায় এসেছিলেন প্রিন্স হ্যারি। এবার অলিম্পিকের পর আমেরিকায় ছুটি কাটাতে এসে আবারও বিতর্কে জড়িয়েছেন ব্রিটিশ রানির এই নাতি। লাস ভেগাসের এক হোটেলে রহস্যময়ী এক নারীর সঙ্গে প্রায় নগ্ন অবস্থায় দেখা গেছে হ্যারিকে। যুক্তরাষ্ট্রের এক ওয়েবসাইটে ছবিগুলো প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে আজ দেশে ফিরছেন তিনি। ব্রিটিশ রাজপরিবারের সম্মানহানির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অলিম্পিক শেষে অবকাশযাপনে গিয়ে লাস ভেগাসের পাঁচতারা এক হোটেলে উন্মত্ত সময় কাটিয়েছেন প্রিন্স হ্যারি। এ সময় তোলা বেশ কিছু ছবিতে তাঁকে দেখা গেছে বিয়ার হাতে, বিকিনি পরা নারীদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে। আরেকটি ছবিতে তাঁকে দেখা গেছে পুল টেবিলের পাশে নগ্ন এক নারীকে অলিঙ্গন করতে। হ্যারির সাম্প্রতিক এই কেলেঙ্কারি কীভাবে সামলানো যায়, তা নিয়েই এখন চিন্তিত ব্রিটিশ রাজপরিবার। আজ প্রিন্সের উপদেষ্টারা সেইন্ট জেমস প্যালেসে ব্যাপারটি নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকও করেছেন। তবে প্রিন্স হ্যারির অবকাশযাপনের এই সময়ের ছবি প্রকাশ করায় কিছুটা অসন্তুষ্টিও প্রকাশ করেছে রাজপরিবারের ঘনিষ্ঠ এক সূত্র। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাত্কারে ওই সূত্র বলেছেন, এ সময় হ্যারি নিশ্চয়ই ‘ন্যূনতম কিছু গোপনীয়তা’ আশা করেছিলেন। তবে ছুটি শেষে আবার সেনাবাহিনীতে যোগদান করার সময় হয়তো শাস্তির মুখোমুখিও হতে পারেন হ্যারি। অশোভন আচরণের অভিযোগে তাঁকে এই শাস্তি দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন প্রিন্স হ্যারি। ২০০২ সালে ১৭ বছর বয়সী হ্যারি গাঁজা ও মদ খাওয়ার কথা স্বীকার করেছিলেন। ২০০৪ সালে লন্ডনের এক নাইট ক্লাব থেকে বেরিয়ে এক চিত্রগ্রাহকের সঙ্গে হাতাহাতি করেছিলেন তিনি। ২০০৫ সালে নািসদের পোশাক পরা অবস্থায় ধূমপান ও মদ্যপান করতে দেখা গিয়েছিল হ্যারিকে।—মেইল অনলাইন/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV