Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রিন্স হ্যারির পাশে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: September 4, 2012 | 12:15 PM

 ডেস্ক অবশেষে প্রিন্স হ্যারির নগ্ন ছবি বিতর্কে মুখ খুলেছে ব্রিটিশ রাজপরিবার। তবে রাজপরিবারের বংশজাত কেউ নন, গুণধর দেবরের জন্য মুখ খুললেন রাজবধূ কেট মিডলটন। যত যাই হোক দেবরের প্রতি তার পূর্ণ সমর্থন ও শতভাগ আস্থা রয়েছে এমন কথাই জানালেন কেট। খবর আইএএনএস লাইভ। ডাচেস অব ক্যামব্রিজ মুখ খোলার আগ পর্যন্ত মুখে একরকম কুলুপ এঁটেই ছিল রাজপরিবার। বিশেষ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুধু কেট নিজে নয়, স্বামী প্রিন্স উইলিয়ামকেও স্পষ্টই বলেছেন তিনি যেন পুরো বিতর্কেই এবার তার ভাইয়ের পাশে দাঁড়ান। লাস ভেগাসের হোটেলে এক রাতে ব্রিটেনের রাজকুমার হ্যারি এক দল তরুণীর সঙ্গে স্ট্রিপ বিলিয়ার্ড খেলায় মেতে ওঠেন এবং নেশার ঘোরে পোশাকহীন ছিলেন তিনি। এ সুযোগে এক নারী তার বেশকিছু নগ্ন ছবি প্রকাশ করে। এ বিতর্কের কারণে কিছুটা হলেও অপ্রস্তুত হতে হয়েছে ব্রিটেনের রক্ষণশীল রাজপরিবারের সদস্যদের। সে জন্য উইলিয়াম তার ভাইয়ের সঙ্গে কথাও বলেছেন। তবে কেট মনে করেন, হ্যারির যা শোনার তিনি যথেষ্ট শুনেছেন। এবার হ্যারিকে এ বিতর্ক থেকে মুক্তি দেওয়া উচিত। কারণ, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত জীবন। কেট হ্যারিকে প্রতিশ্রুতি দিয়েছেন, জনসমক্ষে আবার তার সম্মান ফিরিয়ে দেওয়ার সব ধরনের চেষ্টা তিনি করবেন।সমকাল
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV