প্রেসার কুকারে বানানো হয় বোস্টনের বোমা : হামলার তদন্তে এফবিআই
ডেস্ক : প্রেসার কুকারে শক্তিশালী বোমা তৈরি করে তা ব্যাগের মধ্যে রেখে
বোস্টন ম্যারাথনে বিস্ফোরণ ঘটানো হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন। যুক্তরাষ্ট্রের
হোমল্যান্ড সিকিউরিটি ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের যৌথ বুলেটিনের
আলোকচিত্রে দেখা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুর মধ্যে একটি কালো রঙের ব্যাগ
ও প্রেসার কুকারের ধ্বংসাবশেষ রয়েছে। ওদিকে, বোস্টন ম্যারাথনে বোমা হামলার তদন্ত
শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। গত সোমবার বিশ্বের সবচেয়ে
পুরনো ম্যারাথনে মাত্র পনের সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী বোমা হামলায় তিন জন
নিহত এবং দেড় শতাধিক লোক আহত হন। সূত্র:বিবিসি ও ওয়েবসাইট।
ম্যাসাচুসেটস রাজ্যের
রাজধানী বোস্টনের বয়েলস্টন স্ট্রিটে দৌড় প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছাকাছি পর
পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক শিশুসহ
তিন জন। আহত হন অন্তত ১৭৬ জন, যাদের মধ্যে অনেক দৌড়বিদ রয়েছেন। আহত ১৭ জনের অবস্থা
এখনো আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের
পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে চিঠি আদান-প্রদান বন্ধ করা হয়েছে। মিসিসিপির
রিপাবলিকান সিনেটর রজার উইকির কাছে আসা একটি চিঠির খামে বিষাক্ত উপাদান ধরা পড়ার পর
এ সিদ্ধান্ত নিয়েছে তারা। বোস্টন বোমা হামলা তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের
স্পেশাল এজেন্ট রিচার্ড ডেসলরিয়ার্স মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণস্থল
থেকে নাইলনের টুকরো, বল বেয়ারিং ও পেরেকের ক্ষুদ্র অংশ উদ্ধার করা হয়েছে। সেগুলো
প্রেসার কুকারের ভিতরের বিস্ফোরকে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা এসব
উপাদান পরীক্ষা-নিরীক্ষার জন্য ভার্জিনিয়ার কুয়ানটিকোয় এফবিআইয়ের গবেষণাগারে পাঠানো
হয়েছে বলে জানান তিনি।
বোস্টনের ডবি¬উএইচডিএইচ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা
যায়, বিস্ফোরণের আগে বিস্ফোরণস্থলে হালকা রংয়ের একটি ব্যাগ পড়ে ছিল। কোনো ব্যক্তি
বা প্রতিষ্ঠান এ হামলার দায় স্বীকার করেনি। হামলায় জড়িত সন্দেহে কেউ গ্রেপ্তারও
হয়নি। বিস্ফোরণের আগে সেখানে কারো আচরণ কারো কাছে সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে
তথ্য দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে তদন্ত
সংশ্লি¬ষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, এক দশমিক ৬
গ্যালনের প্রেসার কুকারে বোমাগুলো বানানো হয়। একটি বোমায় ধাতব টুকরো ও বল বেয়ারিং
এবং অন্যটিতে পেরেক রাখা হয়েছিল। প্রেসিডেন্ট ওবামা সন্ত্রাসবাদ কথাটি উল্লে¬খ না
করলেও হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামলায় যে ধরনের বিস্ফোরক ব্যবহার
করা হয়েছে, তাতে স্পষ্ট যে এটি সন্ত্রাসীদের কাজ। বিজয়ী ক্রস লাইন (বিজয় রেখা)
ছোঁয়ার দুই ঘণ্টা আগে এই হামলা চালানো হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় দুপুর
২.৫০ ঘন্টায়। তার কিছুক্ষণ পরই আরেকটি বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে।ইনকিলাব
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








