প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টার পদ ছাড়লেন উবার প্রধান ত্রাভসি কালানকি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন উবারের প্রধান ত্রাভিস কালানিক। অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের কর্মী ও জনগণের সমালোচনার মুখে ওই পদ ছাড়লেন তিনি।
ট্রাম্প সাতটি মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সম্প্রতি একটি নির্বাহী আদেশে সই করেছেন। কর্মীদের ওপর এর প্রভাব নিয়ে যে কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান উদ্বেগে রয়েছে তার মধ্যে অন্যতম উবার। এর প্রভাব যাদের ওপর পড়বে, তাদের সাহায্যের জন্য উবার ৩০ লাখ মার্কিন ডলারের একটি আইনি তহবিল গঠনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে উবারের নিজস্ব গাড়ির চালকেরা রয়েছেন।
উবারের প্রধান কালানিক প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আছে আইবিএম ও জেনারেল মোটরস।
কালানিক বৃহস্পতিবার নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা তাঁর কর্মীদের জানিয়ে দেন। কর্মীদের উদ্দেশে লেখা এক বিবৃতিতে কালানিক লিখেছেন, এই পরিষদে থাকার অর্থ এই নয় যে, প্রেসিডেন্ট বা তাঁর সব এজেন্ডাকে সমর্থন দেওয়া।
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ করেন কালানিক। এদিকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান নির্বাহী এলন মাস্কও ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার আভাস দিয়েছেন।
এলন মাস্ক বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ সাধারণত পরামর্শ দেয়। সেখানে উপস্থিত থাকার মানে এই নয় যে, আমি কর্তৃপক্ষের কাজের সঙ্গে একমত পোষণ করছি। আমি ও অন্যরা ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে আমাদের আপত্তি জানাব এবং এই নীতি পরিবর্তনের জন্য অন্য পরামর্শ দেব।’ তথ্যসূত্র: বিবিসি
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








