প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা করোনায় আক্রান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। খবর সিএনএন’র। বুধবার সেই কর্মকর্তার করোনা পজিটিভ শোনার পর ট্রাম্প মর্মাহত হয়েছেন বলে জানা গেছে। হোয়াইট হাউসে থাকা ট্রাম্পের ব্যক্তিগত এই কর্মকর্তা মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন সদস্য। এই কর্মকর্তা মূলত প্রেসিডেন্ট এবং তার পরিবারের খাদ্য ও পানীয়’র দায়িত্বে রয়েছেন। এই কর্মকর্তা শুধু ওয়েস্ট উইংয়েই নয়, ট্রাম্পের দেশ ও দেশের বাইরের যাত্রাতেও তার সঙ্গে থাকেন। এছাড়া ট্রাম্পের পরিবারের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা। একটি সূত্র সিএনএনকে জানায়, হোয়াইট হাউসের চিকিৎসকের থেকে ট্রাম্প ফের করোনা পরীক্ষা করেছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোগান গিডলে এক বিবৃতিতে জানান, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার, যিনি হোয়াইট হাউসের ক্যাম্পাসে কাজ করেন তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








