Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র পক্ষে রায় দিলো মার্কিন সুপ্রিমকোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: December 5, 2017 | 9:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ অবশেষে পূর্ণ কার্যকর করতে যাচ্ছেন। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে ৬টি মুসলিম প্রধান দেশের উপর যুক্তরাষ্ট্রের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ স্থগিতের আদেশ খারিজ করে দেয়।

এর ফলে প্রায় ১ বছর ধরে চলা এই আলোচিত-সমালোচিত আইনটি চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলো। যুক্তরাষ্ট্রকে মুসলিম জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য এ নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট।

একটি বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জেফ সেসন বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার বিজয়। বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা জাতীয় নিরাপত্তা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিধিসঙ্গত প্রস্তাবকে বিজয়ী হতে সাহায্য করেছে।’

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হবে বলে গত সপ্তাহে ট্রাম্প একটি টুইট বার্তায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এর আইনজীবি ওমর জাদওয়াত বলেন, ‘মুসলমানদের বিষয়ে ট্রাম্পের কুসংস্কার নতুন কোন ঘটনা নয়। এটি খুব দু:খজনক যে এখন থেকে নিষেধাজ্ঞা শুরু হল। তবে এটি যে খুব উপকারী হবে তা নয়।’

ট্রম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া এবং ভেনিজুয়েলার কয়েকজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি নিম্ন আদালত। রয়টার্স

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV