প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়ে ফেললেন স্পিকার পোলিসি (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্টেট অব ইউনিয়নে ভাষণ দিতে গিয়ে পুরানো দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হাউজ অব স্পিকার ন্যান্সি পোলিসি। হাত না মেলানোয় ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ট্রাম্পের দেওয়া ভাষণের কপিটি ছিঁড়ে ফেলেন স্পিকার ন্যান্সি পোলিসি।
গতকাল মঙ্গলবার জাতির উদ্দ্যেশে দেওয়া ভাষণে ঘটা এই ঘটনার ভিডিও দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যে হাউজে ডেমোক্র্যাটিকদের দ্বারা ট্রাম্পকে অভিসংশন করার জন্য প্রস্তাব আনা হয়েছিল সেই মঞ্চে দাঁড়িয়েই ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ভাষণের আগে রিপাবলিকান আইন প্রণেতারা ট্রাম্পের উদ্দ্যেশে ‘আরও চার বছর’ বলে স্লোগান দিতে থাকে।
ভাষণ দেওয়ার আগে একটি কপি হাউজ অব স্পিকার ন্যান্সি পোলিসির হাতে দেন ট্রাম্প। এর পর পোলিসি হাত বাড়িয়ে দিলে হাত না মিলিয়েই ঘুরে যান ট্রাম্প। পরবর্তীতে ট্রাম্প যখন জাতির উদ্দ্যেশে ভাষণ দেওয়া শুরু করেন তখন ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ট্রাম্পের দেওয়া কপিটি ছিঁড়ে ফেলেন ন্যান্সি।
যেখানে ট্রাম্প সব সময় হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন সেখানে ট্রাম্প নিজেই হাত না মেলানোর অবশ্যই কোনো কারণ রয়েছে। আর এই কারণ হচ্ছে, ট্রাম্পের অন্যতম সমালোচক হচ্ছেন ন্যান্সি। গত বছর ন্যান্সি পোলিসি সর্বপ্রথম ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিসংশনের প্রস্তাব এনেছিলেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








