প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে শ শ মুসলিমের নামাজ আদায়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউজের সামনে শুক্রবার জুমার নামাজ আদায় করলেন ত শ শ মুসলিম। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে একটি পার্কে তারা জায়নামাজ বিছিয়ে শরীক হন নামাজে। এ সময় তাদের শরীরে জড়ানো ছিল ফিলিস্তিনের বিশেষ পোশাক কিফায়া বা ফিলিস্তিনের পতাকায় তৈরি পোশাক, স্কার্ভ। বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুহালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে ঘোষণা দেন। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব সহ সচেতন মহল নিন্দা জানিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার আমেরিকান মুসলিম সংগঠনগুলো প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনের একটি পার্কে প্রতিবাদ জানানোর কর্মসূচি হিসেবে নামাজ আদায়ের ঘোষণা দেয়। তাতে সাড়া দেন শ শ মুসলিম। তারা এ সময় হাতে বিভিন্ন রকম প্লাকার্ড বহন করেন। তাতে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেয়ায় ইসরাইলের নিন্দা জানানো হয়। এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার)-এর নির্বাহী পরিছালক নিহাদ আওয়াদ। তিনি বলেছেন, জেরুজালেম ও ফিলিস্তিনের এক টুকরো মাটিরও মালিক নন ট্রাম্প। তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। তিনি চাইলে সেটা তুলে দিতে পারেন ইসরাইলের হাতে। তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মের উগ্রপন্থাকে ছড়িয়ে দিচ্ছেন। আমেরিকান মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানান ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দিতে। বিদেশী শক্তিকে প্রাধান্য দেয়া থেকে তিনি বিরত থাকতে তার প্রতি আহ্বান জানান। বিক্ষোভে যোগ দিয়েছিলেন জায়েদ আল হারাশেহ নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত শান্তির জন্য নয়। তার এ সিদ্ধান্ত অধিকতার বিশৃংখলা সৃষ্টি করবে। মুসলিম বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ট্রাম্পের ওই সিদ্ধান্তে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








