প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কয়েকদিন পর ব্রাজিলের কর্মকর্তা করোনায় আক্রান্ত!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাতের কয়েকদিন পর ব্রাজিলের প্রেসিডেন্ট’র প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াজনগার্টেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কয়েকটি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াজনগার্টেনসহ একটি প্রতিনিধি দল ট্রাম্পের ফ্লোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে যান। ওই প্রতিনিধি দলের সদস্যরা শনিবার ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজে অংশগ্রহণ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ফেবিও ওয়াজনগার্টেন বাড়ি ফেরার পর রোগের উপসর্গ দেখা দিলে তাকে পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া যায়। এখন ভাইরাস পুরোপুরি শনাক্তের জন্য দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় রয়েছেন তিনি।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








