Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের হোমল্যান্ড নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: April 10, 2018 | 4:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড নিরাপত্তা উপদেষ্টা টম বোসার্ট পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউজ থেকে এ পর্যন্ত যে কয়জন উপদেষ্টা পদত্যাগ করেছেন টম তাদের মধ্যে সর্বশেষ জন।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোসার্ট সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তিনি ট্রাম্পের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের অনুরোধে পদত্যাগ করেছেন। জন বোল্টন সোমবার থেকেই হোয়াইট হাউজে কাজ করতে শুরু করেন। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, ‘দেশের নিরাপত্তার প্রতি যে অঙ্গীকার রয়েছে তার প্রতি প্রেসিডেন্ট অত্যন্ত কৃতজ্ঞ।’

স্যান্ডার্স বলেন, ‘দেশকে সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ রাখার জন্য হোয়াইট হাউজের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছেন টম। তিনি সাইবার প্রতিরক্ষাকে জোরদার করেছেন এবং মোকাবিলা করেছেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের।’

বোল্টন আসার পর পদত্যাগ করতে হয় হোয়াইট হাউজের মুখপাত্র মাইকেল এন্টনকেও। -রয়টার্স

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV