প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভ্যানিয়ার আপিল আদালতেও হেরে গেলেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পেনসিলভ্যানিয়ায় আপিল কোর্টেও হেরে গেলেন। ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন। পেনসিলভানিয়া ফেডারেল আদালত ভোটের ফলাফল প্রত্যয়ন করার ওপর আস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ২৭ নভেম্বর মামলার শুনানি ঠিক করেছিলেন। অবশ্য এর আগেই রাজ্যের ভোটের ফলাফল প্রত্যয়ন হয়ে গেছে। সেখানে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা আটকে দিতে আইনি ব্যবস্থা নিয়েছিলেন। সেই মামলা তথ্যপ্রমাণের অভাবে খারিজ করে দিয়েছে আপিল আদালত। ফলে পেনসিলভ্যানিয়াতে জো বাইডেনকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করার ক্ষেত্রে এখন আর কোনো বাধা রইল না। ২৭ নভেম্বর আদালতের রায়ে বিচারক স্টিফেনোস বিবাস বলেছেন, এ মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই। মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এ নিয়ে আপিল আদালতে যাবেন। রাজ্যের এমন আপিল আবেদন বিচারপতি সামুয়েল এলটোর কাছে যাবে। বিচারপতি এলিটো তখন তাঁর অন্য আট বিচারপতি নিয়ে শুনানি গ্রহণ করবেন। ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার না করলেও বৃহস্পতিবার বলেছেন, যদি বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে তিনি সরে যাবেন। এমন বক্তব্যের পর তিনি শুক্রবার আবার বড় রকম ভোট জালিয়াতির অভিযোগ উত্থাপন করেন। এরপরই সুর পাল্টে ফেলেন। আবার টুইট করেন, যদি বাইডেন হাস্যকর ৮ কোটি ভোট জালিয়াতি করা হয়নি বা অবৈধভাবে তিনি এই ভোট পাননি- এটা প্রমাণ করতে পারেন, শুধু তাহলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করতে পারবেন।ট্রাম্প প্রথমবারের মতো বলেন, ইলেক্টোরাল কলেজ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি হোয়াইট হাউস থেকে চলে যাবেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








