প্রেসিডেন্ট ট্রাম্পের কাউন্টার টেরোরিজম উপদেষ্টা বরখাস্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাউন্টার টেরোরিজম উপদেষ্টা সেবাস্তিয়ান গোরকাকে হোয়াইট হাউজ থেকে বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হয়েছে, তিনি পদত্যাগ করেন নি। তবে এখন আর হোয়াইট হাউজে কাজ করেন না। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। কয়েকদিন আগেই পূর্বাভাস করা হয়েছিল, হোয়াইট হাউজে সাবেক স্ট্রাটেজিস্ট স্টিভেন ব্যাননকে বরখাস্ত করার পর তারই ঘনিষ্ঠ সেবাস্তিয়ান গোরকা রয়েছে পরবর্তী উৎখাতের তালিকায়। সেই পূর্বাভাষই সত্য হলো। হোয়াইট হাউজের এক বিবৃতিতে সেবাস্তিয়ান সম্পর্কে যে ইঙ্গিত দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত না বলা হলেও এটা বুঝে নেয়া যায়, তাকে বরখাস্ত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারের সঙ্গে তার বিরোধ চলছিল বলে রিপোর্টে বলা হয়েছে। এ ছাড়া আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাতে তিনি সন্তুষ্ট নন বলেও খবর বেরিয়েছে।
এদিকে হোয়াইট হাউসের একটি সূত্র সিএনএনকে বলেছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গোরকাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। গোরকাকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে আর কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে না। অবশ্য এ বিষয়ে গোরকা এখনো কোনো মন্তব্য করেননি। কারণ তিনি এর আগে হোয়াইট হাউস থেকে ২ সপ্তাহের ছুটিতে রয়েছেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








