প্রেসিডেন্ট বাইডেনের নামে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্যে মামলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে ১২টি অঙ্গরাজ্যে সম্মিলিতভাবে মামলা করা হয়েছে। সোমবার এই মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এতে অভিযোগ করা হয়েছে, বাইডেনের ‘জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞান পুনরুদ্ধার’ শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে ‘সামাজিক ব্যয়’-এর অংক নিধার্রণ করে দেওয়ার অধিকার নেই।
এ মামলায় নেতৃত্ব দিয়েছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট। তার সাথে আছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।
মামলার অভিযোগে দাবি করা হয়, গ্রিনহাউস গ্যাসগুলোর ৯ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ‘সামাজিক ব্যয়’-এর প্রভাব মিসৌরির বাইরেও বহুদূর ছড়িয়ে পড়বে। এটি মার্কিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে- গাড়ি থেকে শুরু করে রেফ্রিজারেটর, বাড়ি, মুদিপণ্য ও বৈদ্যুতিক বিলগুলোতেও প্রভাব ফেলবে।
মামলার বাদী পক্ষের দাবি, বাইডেনের নির্বাহী আদেশে কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের সামাজিক ব্যয়ের মূল্য নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার নেই, যা কি না নীতিনির্ধারক সংস্থাগুলো ব্যবহার করবে।
এরিক শ্মিটের দাবি, বাইডেনের এই আদেশে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষি ক্ষতিগ্রস্ত হবে। লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই নির্বাহী আদেশ জারির ক্ষমতা নেই প্রেসিডেন্ট বাইডেনের। এর কারণে এই জমিতে কয়েক প্রজন্ম ধরে বসবাস ও কাজ করা পরিশ্রমী মিসৌরিয়ানরা পথে বসবে।
সূত্র: ফক্স বিজনেস
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








