প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিশ্রুতি পালন করতে পারেননি: রিপাবলিকান প্রার্থী মিট রমনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বলে দোষারোপ করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মিট রমনি। ফ্লোরিডায় অনুষ্ঠিত রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে বৃহস্পতিবার ভোটারদের উদ্দেশে ভাষণে ওবামাকে এ দোষারোপ করেন রমনি। ওইসব প্রতিশ্রুতি পূরণের সুযোগ করে দিতে রমনি তাকে জয়যুক্ত করতে ভোটারদের আহ্বান জানান।-খবর বাসস ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের
রমনি বলেন, ওবামার শাসনামলের সব হতাশাকে দূরে ঠেলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার করাসহ লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের সুযোগ পেতে তিনি ভোটারদের সহায়তা চান।
রমনির রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি বৃহস্পতিবার আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছেন। ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত দলের কনভেনশনের চূড়ান্ত পর্যায়ে ভোটারদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি একথা জানান।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








