Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট বুশকে হোয়াইট হাউসে না ফেরার পরামর্শ দিয়েছিলেন কন্ডোলিজা

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: September 6, 2010 | 6:52 PM

ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বরের হামলার পর কন্ডোলিজা রাইস প্রেসিডেন্ট বুশকে ওয়াশিংটন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তখন ফ্লোরিডায় অবস্থানরত মার্কিন প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে না আসার পরামর্শ দিয়েছিলেন।

কন্ডোলিজা রাইস নিজেই এসব কথা প্রকাশ করেছেন আগামী শনিবার ওই হামলার নবম বার্ষিকী উপলক্ষে চ্যানেল ফোরে প্রচারিতব্য একটি প্রামাণ্য চিত্রে। কন্ডোলিজা রাইস বলেছেন, প্রেসিডেন্ট ফোন করে বলেছিলেন, ‘আমি ফিরে আসছি।’ তখন আমি বলেছিলাম আপনি এখন এখানে আসতে পারবেন না। যুক্তরাষ্ট্র এখন হামলার শিকার হয়েছে। আপনাকে এখন নিরাপদ স্থানে সরে যেতে হবে। এখানে কি হচ্ছে সেটা এখনও আমরা বুঝতে পারছি না। এর পরেও প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি ফিরে আসছি’। জবাবে উচ্চস্বরে কন্ডোলিজা বলেছিলেন, আপনি এখন এখানে আসতে পারবেন না। এতোটা উচ্চস্বরে তিনি কখনও প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি বলে কন্ডোলিজা উল্লেখ করেছেন। তিনি বলেছেন আমি প্রেসিডেন্টকে বললাম, আপনি এখন এখানে আসতে পারবেন না। এটা বলেই আমি টেলিফোন ধরে দাঁড়িয়েছিলাম। প্রামাণ্য চিত্রে কন্ডোলিজা আরও বলেছেন তখন সরকারি যোগাযোগ ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়েছিল। প্রধান কর্মকর্তারা ‘সবচেয়ে স্পর্শকাতর বার্তা’ আদান-প্রদানের জন্য তখন মোবাইল ফোনের সহায়তা নিচ্ছিলেন। রাইস বলেছেন, বিষয়টা ছিল আসলেই খুব বিপজ্জনক। কেননা, সন্ত্রাসীরা যদি আমাদের যোগাযোগ পর্যবেক্ষণ করতো তাহলে তারা এসব মোবাইল বার্তার সবকিছুই জানতে এবং শুনতে পারতো। সাক্ষাৎকারে কন্ডোলিজা রাইস বলেছেন আরেকটি বিমান যদি হোয়াইট হাউস বা ওয়াশিংটনে আঘাত হানতো তাহলে আমার মনে হয় না সেটার ধকল সহ্য করার মতো ক্ষমতা তখন আমাদের ছিল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV