প্রেস মিনিষ্টার স্বপন সাহার বক্তব্যে শওকত মাহমুদের বিবৃতি
বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এক বিবৃতিতে বলেন, গত ২৩ আগষ্ট নিউইয়র্কে অনুষ্ঠিত এক সেমিনারে আমার বক্তৃতার বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নব-নিযুক্ত মিনিষ্টার (প্রেস) স্বপন কুমার সাহার প্রতি বক্তব্যের বিষয়ে আমার নজর আকৃষ্ট হয়েছে। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক খবরের কাগজগুলোর মাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশীদের এটা শেখানোর কসুর করেছেন যে, আমার বক্তব্য ডাহা মিথ্যা, বানোয়াট এবং বলাই বাহুল্য
উদ্দেশ্য প্রণোদিত। আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি, আমার লিখিত বক্তব্যের একটি শব্দও তিনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। চ্যানেল ওয়ান আর্থিক কারণে বন্ধ হয়ে গেছে বলে তার দাবী হাস্যকর। হাসিনা সরকারের নির্দেশে এবং টেলিযোগাযোগ মন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণায় যে জনপ্রিয় এই চ্যানেল বন্ধ হয়েছে তা গোটা বিশ্ব জানে। পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এরপর বলেছিলেন, চ্যানেল ওয়ান বন্ধ করা হয়েছে, ভবিষ্যতে আরও চ্যানেল বন্ধ করা হবে�। ্ওই সেমিনারে মন্ত্রীর এই বক্তব্য সম্বলিত ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়েছি। �আমার দেশ� পত্রিকা বন্ধ এবং তার কার্যলয়ে অভিযান চালিয়ে পুলিশ যে বিনা ওয়ারেন্টে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে তাও সবার জানা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের নানা সরকার, কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস, আরএসএফ, ইন্টারন্যাশনাশ প্রেস ইন্সটিটিউট সহ বহু সংগঠন বাংলাদেশে সাংবাদিক নির্যাতন ও সংবাদ পত্র দমনের ব্যাপারে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছ্। তা স্বপন বাবুর অজানা নয়। শ্রেফ সরকারের চাকুরী রক্ষার নিমিত্তে প্রবাসীদের বিভ্রান্ত করা এবং সাংবাদিক নির্যাতনের পক্ষে অবস্থান নেয়াটা তার নিরন্তর অন্তর্বেদনার কারণ হতে পারে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে এবং সাংবাদিক নির্যাতনের বিপক্ষে দাঁড়ানোটা এবং বিশ্ববাসীর কাছে এর গণতান্ত্রিক প্রতিকার প্রার্থণা আমার নৈতিক দায়িত্ব। জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে স্বপন সাহাও নিশ্চয় এতে অমত করবেন না। এটা রাজনীতি নয়। গণতন্ত্র ও সাংবিধানিক অধিকারের প্রতি আমাদের সবার অঙ্গীকার রয়েছে। বিগত জোট সরকারের আমলে সাংবাদিক নির্যাতন হয়েছে এবং তার প্রতিবাদও করেছি। কুষ্টিয়ায় বিএনপির�র একজন এমপি�র হাতে আওয়ামী লীগ সমর্থক চার সাংবাদিকদের নির্যাতনের ঘটনার শুধু প্রতিবাদই করিনি। সেই সাংবাদিকদের ঢাকার প্রেসক্লাবে তিন মাস থাকা খাওয়ার ব্যবস্থা আমি করেছিলাম। তবে বর্তমান সরকারের আমলে এতা নির্যাতন এবং মন্ত্রী এমপিদের হাতে এমনভাবে সাংবাদিক লাঞ্ছনা এবং পত্রিকা-টিভি বন্ধের ঘটনা ঘটেনি। একুশে টিভি বন্ধ হয়েছিল সুপ্রীম কোর্টের রায়ে সরকারী ঘোষণায় নয়। আর বাংলাদেশ সংবাদ সংস্থার চাকুরীচ্যুতি প্রত্যেক সরকারের আমলেই হয়েছে এবং এখনও হচ্ছে। তবে এটা নিশ্চয় স্বপন সাহাকে বিএনপি সরকার কখনও চাকুরীচ্যুত করেননি। তিনি সাংবাদিকতার পাশাপাশি সার্বজনীন পূজা কমিটি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান পরিষদেরও নেতা ছিলেন। প্রবাসে তার সঙ্গে ওই পরিষদের নেতাদের সার্বক্ষণিক সান্নিধ্যে প্রশ্ন উঠতে পারে। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাধেম রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, কোন সংগঠনের নয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








