Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের সন্তানদের অভিভাবকত্ব ভাগাভাগি

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: July 29, 2012 | 1:59 PM

 ডেস্ক: প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের তিন সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব এবার নাতনির সঙ্গে ভাগাভাগি করে পালন করবেন ক্যাথরিন জ্যাকসন। মাইকেলের মা ক্যাথরিনের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে আইনজীবী পেরি স্যান্ডলার জানিয়েছেন, ৮২ বছর বয়সী ক্যাথরিন জ্যাকসন তার ৩৪ বছর বয়সী নাতি টিজে জ্যাকসনের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাতের পর মাইকেলের তিন সন্তানের স্বার্থে তারা দুজনই যৌথভাবে অভিভাবকত্বের দায়িত্ব পালনে একমত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ক্যাথরিন জ্যাকসন এ ধরনের দায়িত্ব পালন করতে পেরে বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি কেবল দাদী হিসেবে মাইকেলের সন্তানদের ভরণ-পোষণ করতে চাইছেন। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে নতুন এ অভিভাবকত্বের দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে। এর মধ্য দিয়ে মাইকেলের তিন সন্তানের অভিভাবকত্ব নিয়ে পারিবারিক দ্বন্দ্বের অবসান ঘটবে বলে আইনজীবী স্যান্ডার্স উল্লেখ করেছেন। নতুন অভিভাবকত্বের শর্ত অনুযায়ী মাইকেলের ভাই টিটোর ছেলে টিজে জ্যাকসন তিন ছেলেমেয়ের স্কুল, বাড়ির বিভিন্ন বিষয়সহ নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করবেন। আর ক্যাথরিন জ্যাকসন তিন সন্তানের জন্য মাইকেলের সম্পতি থেকে মাসিক ৭০০০০ ডলারের আর্থিক সুবিধা দেয়ার বিষয়টি দেখাশোনা করবেন।মানবজমিন
ট্যাগ:
Situs Streaming JAV