প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের সন্তানদের নতুন অভিভাবক
প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের তিন সন্তানের সাময়িক অভিভাবকত্ব পেলেন তাদের চাচাতো ভাই টিটো জ্যাকসন জুনিয়র। লস এঞ্জেলেসের এক আদালত নতুন অভিভাবকত্বের এ আদেশ দেন বলে বিবিসি জানিয়েছে। অভিভাবকত্ব পরিবর্তনের পাশাপাশি জ্যাকসনের তিন সন্তান প্যারিস (১৪), প্রিন্স মাইকেল (১৫) ও দ্বিতীয় প্রিন্স মাইকেলকে (১০) ক্যালিফোর্নিয়া থেকে অন্য কোথাও না সরানোর নির্দেশও দিয়েছেন বিচারক মিচেল বেকলোফ। ২০০৯ সালে জ্যাকসনের মৃত্যুর পর তার এই তিন সন্তানের দায়িত্ব দেয়া হয় তাদের দাদি ক্যাথরিন জ্যাকসনকে। তবে ক্যাথরিনের নিখোঁজ হওয়া নিয়ে সৃষ্ট উদ্বেগের কারণে নতুন এ নির্দেশ দিয়েছে আদালত। গত কয়েকদিন ধরে জ্যাকসনের পরিবারে কলহ দেখা দিয়েছে। এমনকি পরিবারের দুই সদস্যকে ঘিরে সৃষ্ট হাতাহাতির পর সোমবার তাদের বাড়িতে পুলিশকেও ডেকে পাঠানো হয়। এ সময় জ্যাকসনের দুই ভাই ও সন্তানরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর নয়দিন ধরে দাদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে মঙ্গলবার টুইটারে লেখে প্যারিস। আদালতে টিটো জানান, ক্যাথরিন যে সঠিকভাবে মাইকেলের এই তিন সন্তানের দেখভাল করছেন না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আর ক্যাথরিন ফিরে এলে মাইকেলের সন্তানদের দায়িত্ব আবারও তাকে দেয়া হবে বলেও জানান তিনি। ২০০৯ সালের জুন মাসে অতিরিক্ত মাত্রায় প্রোপোফল ওষুধ গ্রহণ করায় মাইকেল জ্যাকসনের (৫০) মৃত্যু হয়।আমার দেশ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








