Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘ফাইভ মিলিয়ন ডলার ম্যান’ ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: March 17, 2012 | 7:06 PM

বারাক ওবামা বারাক ওবামা

 নির্বাচনী প্রচারে নেমে এক দিনেই ‘ফাইভ মিলিয়ন ডলার ম্যান’ বনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার আসন্ন নির্বাচনের জন্য তহবিলে কয়েক ঘণ্টার চেষ্টায়ই ৫০ লাখ ডলার যোগ করতে সমর্থ হন তিনি। শুক্রবার সকালটা অবশ্য ঝামেলা দিয়েই শুরু হয়েছিল। মার্কিন সেনার গুলিতে ১৬ জন আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে কথা বলেন। এর পরই বেরিয়ে পড়েন নির্বাচনী তহবিল জোগাড়ের অভিযানে। চলে যান ইলিনয়ের শিকাগোতে। সেখানে চার ঘণ্টার প্রচেষ্টায় ২১ লাখ ডলারের তহবিল জোগাড় করেন তিনি। ওবামা দলীয় ৬০০ সমর্থকের উদ্দেশে একটি উৎসাহব্যঞ্জক ভাষণ দেন। তাঁরা প্রত্যেকে আড়াই হাজার ডলার করে দেন। এরপর তিনি একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। সেখানে অংশগ্রহণকারী ৬০ জনের প্রত্যেকে তহবিলে ১০ হাজার ডলার করে দেন।
ওবামা পরে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় তহবিল সংগ্রহে যান। সেখানে মোট তিনটি স্থানে মোট পাঁচ ঘণ্টা সময় ব্যয় করেন তিনি। প্রথমটিতে টিকিটের মূল্য ছিল এক হাজার ডলার। এরপর এক হাজার সমর্থকের একটি অনুষ্ঠানে যোগ দেন, যেখানে টিকিটের মূল্য ছিল ২৫০ ও ৫০০ ডলার।
সবশেষে ওবামা আফ্রিকান-আমেরিকান অভিনেতা ও প্রযোজক টেইলর পেরি আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ছিলেন ডেমোক্র্যাট সমর্থক ও জনপ্রিয় টক শো উপস্থাপক অপরাহ্ উইনফ্রেসহ ৪০ জন অতিথি। প্রেসিডেন্টের সঙ্গে এক ঘণ্টা সময় কাটানোর বিনিময়ে তিনি নির্বাচনী তহবিলে দেন ৩৫ হাজার ৮০০ ডলার।
নির্বাচনী প্রচারাভিযানকারীদের মতে, শুক্রবার মোট ৪৮ লাখ ডলারের তহবিল সংগৃহীত হয়েছে। তবে প্রকৃতপক্ষে পরিমাণটা ৫০ লাখেরও বেশি বলে জানা গেছে।
সব মিলিয়ে ওবামা এরই মধ্যে ১৪ কোটি ডলার সংগ্রহ করেছেন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে মোকাবিলার জন্য। ২০০৮ সালের নির্বাচনের জন্য তিনি ৭০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। বিশ্লেষকদের মতে, এবার ৭০ কোটি ডলারের বেশি তহবিল খুব সহজেই জোগাড় করতে সক্ষম হবেন তিনি। তবে ১০০ কোটি ডলারের যে লক্ষ্যমাত্রা এবার নির্ধারণ করা হয়েছে, তা টপকানো হয়তো অনেকটা কঠিন হবে। এএফপি। প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV