ফিজিতে বাংলাদেশী ছাত্রের আত্মহত্যা
ডেস্ক: ফিজিতে একটি ডিটেনশন সেন্টারে আত্মহত্যা করেছেন এক বাংলাদেশী। তার নাম মমতাজুল হক (৩৩)। অনলাইন ফিজিলাইভ এ খবর দিয়েছে। এতে বলা হয়, তাকে সুভা এলাকার ডোমেইন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছিল। কিন্তু গতকাল সকালে তিনি আত্মহত্যা করেন। বাংলাদেশের কোন জেলার বাসিন্দা তিনি তা জানা যায়নি। তবে রিপোর্টে বলা হয়, মঙ্গলবার তাকে অভিবাসন বিষয়ক কর্মকর্তারা আটক করে। তিনি স্টুডেন্ট ভিসা নিয়ে ফিজিতে গিয়েছিলেন। কিন্তু নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে আটক করা হয়। এ সপ্তাহেই তাকে দেশে ফেরত পাঠানোর কথা ছিল। তিনি ফিজি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র ভিসা নিয়ে পড়তে গিয়েছিলেন। এ বিষয়ে ফিজি সরকারের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে। নিহত মমতাজুলের পরিবারের সদস্যদেরও এ খবর জানানো হয়েছে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








