Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফিলাডেলফিয়ায় দাঙ্গার আশঙ্কায় অল্পবয়সীদের জন্য কারফিউ

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: August 16, 2011 | 1:22 AM

বাংলা প্রেস, নিউ ইংল্যান্ড থেকে: যুক্তরাজ্যের মতো দাঙ্গার আশঙ্কায়  যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া  শহরে অল্প বয়স্কদের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাজ্যের মতো ফিলাডেলফিয়াতে অনুরূপ দাঙ্গার আলামত স্পষ্ট হয়ে উঠলে নগরের মেয়র মাইকেল নাটার এ কারফিউ জারির ঘোষণা করেন। সম্ভাব্য দাঙ্গা ও লুটতরাজ মোকাবিলার জন্য গত শুক্রবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। ১৮ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের রাত নয়টার পর ঘরের বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারফিউ না মানায় প্রথম দিনেই নগরের পুলিশ ৫০ জনকে আটক করেছে।ফিলাডেলফিয়া পুলিশ যুক্তরাজ্যের মতো উদ্দেশ্যহীন দাঙ্গা ও লুটতরাজের আভাস পেয়েছে ।বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছে, অল্প বয়সী তরুণ-তরুণীরা মুঠোফোন ও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে জড়ো হচ্ছে; অতর্কিতে ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠানে হামলা ও লুটতরাজ করে আনন্দ-উল্লাসের প্রস্তুতি নিচ্ছে এই আগাম খবরের ভিত্তিতে নগরের কেন্দ্রস্থল ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটি এলাকায় অল্পবয়সীদের জন্য বাধ্যতামূলক কারফিউ জারি করা হয়েছে।রাত নয়টার পর ১৮ বছরের তরুণ-তরুণীদের পাওয়া মাত্র আটক করে পুলিশকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশকেন্দ্রে ডেকে আনা হচ্ছে তাদের অভিভাবকদের। প্রথমবারের মতো কারফিউ লঙ্ঘনকারীদের ১০০ থেকে ৩০০ ডলারের জরিমানার নোটিশ দেওয়া হচ্ছে। একাধিকবার সান্ধ্য আইন লঙ্ঘনের জন্য বর্ধিত জরিমানা এবং ৯০ দিনের কারাবাসের শাস্তি আরোপ করা হতে পারে।ফিলাডেলফিয়া পুলিশ কমিশনার চার্লস র্যামজে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অল্পবয়স্কদের অপরাধ সংগঠনের সমস্যা প্রকট হয়ে উঠেছে।কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত ফিলাডেলফিয়া নগরে সান্ধ্য কারফিউ জারির সমালোচনাও শুরু হয়েছে। বিশেষ বর্ণের লোকদের লক্ষ্য করে ব্যবস্থাটি নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ট্যাগ:
Situs Streaming JAV