Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ফিলাডেলফিয়ায় মুনা কনভেনশন ৩-৫ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: February 9, 2020 | 8:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র তিন দিনব্যাপী কনভেনশন আগামী ৩, ৪, ৫ জুলাই শুক্রবার, শনিবার ও রোববার ২০২০ অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ার সুবিশাল দৃষ্টি নন্দিত ‘পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে’। কনভেনশন বাস্তবায়নে ৫ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়। টিমের সদস্যরা হলেন, আরমান চৌধুরী, জিয়াউর ইসলাম শামীম, ড. রুহুল আমিন, আব্দুল্লাহ আল আরিফ ও আহমদ আবু উবায়দা। উত্তর আমেরিকায় মুনা’র এ কনভেনশনই হবে প্রবাসী বাংলাভাষী মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ। যুক্তরাষ্ট্রের দূরের ষ্টেটগুলো থেকে যারা একা বা সপরিবারে দিনব্যাপী কনভেনশনে অংশগ্রহণ করতে নিউইয়র্কে ছুটে আসতেন তাদের যেমন কষ্ট করতে হতো, তেমনি আয়োজকদেরকেও বিভিন্ন কর্মসূচির বিন্যাস করতে এবং সীমিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করতে ভীষণ তাড়াহুড়া করতে হতো এবং সবকিছুর মধ্যে পরিপূর্ণতার ঘাটতি রয়ে গেছে বলে আয়োজক, অংশগ্রহণকারী সকলের মনে অতৃপ্তি রয়ে যেতো। সবদিক বিবেচনা করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র নেতৃত্ব এবারই তিনদিনের জন্য কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী স্থান নির্বাচন ও প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। এ সিদ্ধান্ত মুনা’র সকল পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং আশা করা হচ্ছে যে, পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এ কনভেনশনে যুক্তরাষ্ট্রের সকল ষ্টেট থেকে সকল বয়সের ১০-১২ হাজার নারী পুরুষ এবং শিশু-কিশোর অংশগ্রহণ করবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০টি ষ্টেট থেকে আসবেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহতা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সব কয়েকটি ষ্টেটে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কমিউনিটির সেবায় নিয়োজিত করতে মুনা মুসলমানদের সুসংগঠিত করতে সদা সচেষ্ট। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহবান জানিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র ৩, ৪, ৫ জুলাই অনুষ্ঠিতব্য কনভেনশনে যোগদান করতে বা কনভেনশন সম্পর্কে জানতে আগ্রহীরা ইমেইল: অথবা সরাসরি ১০৩৩, গ্লেনমোর এভিনিউ, ব্রুকলীন, নিউইয়র্ক ১১২০৮। লগইন করুন: www.munaconvention.com

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV