Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ফেডারেল প্রশাসনে বাংলাদেশীসহ এশিয়ান আমেরিকানদের চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: January 22, 2011 | 2:07 AM

 এনা : ফেডারেল প্রশাসনে বাংলাদেশীসহ এশিয়ান-আমেরিকানদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ একটি পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজে এশিয়ান-আমেরিকান এন্ড প্যাসিফিক আইলন্ডার্স ইন্টারএজেন্সী ওয়ার্কিং গ্রুপের এ পরিকল্পনায় বলা হয়েছে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ১৩৫১৫ অনুযায়ী এখন পর্যন্ত ফেডারেল প্রশাসনে এশিয়ান-আমেরিকানদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। ২৩টি সংস্থায় কাজের সুযোগ রয়েছে এবং তার অন্যতম হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ, হোমল্যান্ড সিকিউরিটি, হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট, ইন্ট্যারিয়র ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভেটার্ন এফেয়ার্স ডিপার্টমেন্ট, পরিবেশ সংরক্ষণ এজেন্সী, ইক্যুয়েল এমপ্লয়মেন্ট অপরচ্যুনিটি কমিশন, ন্যাশনাল এ্যারোনটিক এন্ড স্পেশ এডমিনিস্ট্রেশন এবং অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট। ওবামার শিক্ষা মন্ত্রী আর্নে ডানকান বলেন, এ পদক্ষেপ নেয়া হয়েছে প্রেসিডেন্ট ওবামার অঙ্গিকার অনুযায়ী প্রশাসনে সকল জাতির অংশগ্রহণকে নিশ্চিত করার অভিপ্রায়ে। উল্লেখ্য যে, বানিজ্যমন্ত্রী গ্যারী লকের সাথে শিক্ষা মন্ত্রী আর্ণে ডানকান হচ্ছেন এশিয়ান-আমেরিকান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার্স ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার। শিক্ষামন্ত্রী বলেন, অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে ফেডারেল প্রশাসনে সংখ্যালঘু অপবাদ ঘুচাতে। এশিয়ান আমেরিকান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার্স এর নির্বাহী পরিচালক কিরণ আহুজা বলেন, ফেডারেল প্রশাসনে কাজে আগ্রহীরা অনলাইন অথবা ফেসবুকের মাধ্যমে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া WWW.AAPI.GOV থেকেও যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে। 

 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV