Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-ফোবানা’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: July 18, 2020 | 12:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ”ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-ফোবানা’র নেতৃত্ব দখলে মরিয়া জেলখাটা দাগী আসামীরা!” শিরোণামে ইউএসএনিউজঅনলাইন.কম এ গত ১৪ই জুলাই, ২০২০ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন শাহ হালিম এবং এক্সিকিউটিভ সেক্রেটারী ড. আহসান চৌধুরী।
প্রতিবাদ লিপিতে সকল বাংলা সংবাদ মাধ্যম (প্রিন্ট এবং অনলাইন পোর্টাল) সম্পাদক এবং সংবাদদাতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ফোবানা নিয়ে অতীতে কিছু সংবাদ পত্র ও অনলাইন পোর্টালে সংবাদ বা ঘটনার সত্যতা যাচাই না করেই ফোবানা সম্পর্কে অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা ওই সকল অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, এই ধরণের সংবাদ পরিবেশন সমাজ, সংগঠন ও ব্যক্তির জন্য মানহানিকর এবং তা গ্রহণযোগ্য নয়। ভবিষতে এই ধরণের সংবাদ পরিবেশন অব্যাহত থাকলে, তার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ছাড়া ফোবানার কোন উপায় থাকবে না।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন শাহ হালিম এবং এক্সিকিউটিভ সেক্রেটারী ড. আহসান চৌধুরী প্রেরিত প্রতিবাদ লিপিতে ইউএসএনিউজঅনলাইন.কম এ গত ১৪ই জুলাই, ২০২০ ”ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-ফোবানা’র নেতৃত্ব দখলে মরিয়া জেলখাটা দাগী আসামীরা!” শিরোণামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আরো বলা হয়, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। ফোবানার পক্ষ থেকে এই ধরণের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে
ফোবানা সংক্রান্ত যে কোন সংবাদ প্রচারের পূর্বে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন শাহ হালিম (সেল: ২৮১-৭৪৮-৯৮৮০) এবং এক্সিকিউটিভ সেক্রেটারী ড. আহসান চৌধুরী (সেল: ৫১২-৪১৩-৯১৯৩) এর সাথে যোগাযোগ করার জন্য সকল সংবাদপত্রের সম্পাদক এবং সংবাদদাতাদের অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV