Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ফেসবুককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে এক দম্পতি খুন

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: February 11, 2012 | 9:11 PM

ডেস্ক: ফেসবুককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের টেনিসিতে হত্যা করা হয়েছে এক দম্পতিকে। তারা হলেন বিলি ক্লে পেইন জুনিয়র ও বিলি জন হেইওয়ার্থ। অপরাধ হলো- তারা ফেসবুকের বন্ধুর তালিকা থেকে জেনেল পটার নামে এক নারীর নাম বাদ দিয়েছিলেন। এ ঘটনায় ওই দম্পতিকে তাদের বাড়িতেই মাথায় গুলি করে হত্যা করা হয়। এতে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে জেনেল পটারের পিতা মার্ভিন এনোচ বাডি পটার (৬০) ও অন্য এক পুরুষ জেমি লিন কার্ড (৩৮)কে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। এতে বলা হয়েছে, ফেসবুকে ফ্রেন্ড তালিকা থেকে নাম বাদ দেয়ায় এমন ঘটনা বিরল। টেনিসিতে এ ঘটনায় হতবিহ্বল সাধারণ লোকজন। জনসন কাউন্টি শেরিফ মাইক রিচ বলেন, এটি আমার দেখা সবচেয়ে খারাপ ঘটনা। অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটে; তবে সেগুলো এর মতো নয়। অ্যাসিসট্যান্ট পাবলিক ডিফেন্ডার আর ও স্মিথ জানান, প্রকৃতপক্ষে যতটা মনে হয় ফেসবুক যে তার চেয়েও বেশি সমস্যা সৃষ্টি করতে পারে এখন সেটাই বলা যায়। এটিই ফেসবুক সংশ্লিষ্ট প্রথম কোন সহিংসতার ঘটনা নয়। গত বছর লোয়ায় বন্ধুর তালিকা থেকে নাম বাদ দেয়ায় অপর বন্ধুর গ্যারেজে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ আনা হয় এক নারীর বিরুদ্ধে। এছাড়া মায়ের মৃত্যুবার্ষিকী সম্পর্কে ফেসবুকে লেখা ম্যাসেজে ‘লাইক’ অপশনে ক্লিক না করায় টেক্সাসে এক নারীর ওপর তার স্বামীর অত্যাচারের খবরও প্রকাশিত হয়েছে স্থানীয় গণমাধ্যমে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV