Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ফোবানার ইন্টার্ন ঈশিকা মিনেসোটা থেকে গিয়ে সেবা করছে সাভারের রানা প্লাজার দুর্ঘটনায় আহতদের!

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: June 22, 2013 | 7:35 AM

ফোবানা এখন আর ৩ দিনের সম্মেলনের মাঝেই সীমাবদ্ধ নয়। ফোবানা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে উঠছে একটি সত্যিকারের সেবামূলক এবং বাস্তবমুখী সংগঠনে। বাংলাদেশী সংগঠন সদস্যদের দ্বারা গঠিত উত্তর আমেরিকার সব প্রবাসী বাংলাদেশীদের সেবার জন্য নিবেদিত এই ২৭ বছর পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবছর মোট তেরটি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এসব কাজে যারা নিয়োজিত তারা এসেছেন শুধু সেবা করার জন্য তাই হয়তো রাজনীতিবিদদের মতো তাদের ছবি ছাপা হয়না কোথাও, দেখা যায় না তাদের কোন টক শোতে। তারা নিরলসভাবে নিভৃতে করে যাচ্ছেন কাজ প্রতিদিন, প্রতিক্ষণ, কোন প্রতিদানের প্রতীক্ষায় না বসে থেকে। তার একটি প্রমাণ – ফোবানার ২০১৩ সালের ইন্টার্ন মিনেসোটার ঈষিকা মেহনাজ হক। ঈষিকার জন্ম ইংল্যান্ডে এবং সে বড় হয়েছে আমেরিকাতে। তাঁর মা লিপি খন্দকার ফোবানার একজন অনুরাগী এবং নিয়মিত অংশগ্রহণকারী। মায়ের মুখে ফোবানার কথা শুনে এবং বিভিন্ন ফোবানাতে অংশ নিয়ে ঈষিকাও ভালোবেসে ফেলে ফোবানাকে। এরপর থেকেই সে ঠিক করে যে গ্রাজুয়েশনের পরপরই সে ফোবানার একজন ইন্টার্ন হবে। ঈশিকা সেইন্ট ক্যাথরিন ইউনিভার্সিটি, সেইন্ট পল, মিনেসোটা থেকে কমুউনিকেশনের ওপর ব্যচেলর ডিগ্রী নিয়েছে এবছর। সে জানতে চেয়েছে বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলার মানুষকে মাটির কাছাকাছি থেকে সুদূর প্রবাসে বসে ফেসবুক আর ফেসটাইম দিয়ে নয়। ঈষিকা তাই একটি সদস্য সংগঠনের মাধ্যমে ফোবানাতে নিয়মিতভাবে দরখাস্ত করে ইন্টার্ন হবার জন্য।

06222013_000003_ISHIKA

ফোবানা তখন যোগাযোগ করে ঢাকায় ফোবানার বন্ধুপ্রতিম প্রতিষ্ঠান এবং ফোবানা ২০১২-এর শ্রেষ্ঠ সমাজসেবার পুরস্কার প্রাপ্ত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। সেখান থেকে সাথে সাথেই আগ্রহ ভরে সারা দেন হাসপাতালের এম, ডি, ডঃ নাঈম সরদার, চেয়ারম্যান ডঃ জুনাইদ শফিক এবং ডিরেক্টর অ্যাডমিন মাহবুবুল আলম বাবু। তাঁরা ঈষিকাকে সাদরে আমন্ত্রণ জানান এবং একজন অফিসার নিয়োগ করেন ফোবানার ইন্টার্ন প্রোগ্রাম পরিচালোনার জন্য। ইশিকা এরপর তার মায়ের সাথে ঢাকায় গিয়ে শুরু করে তার তিনমাস ব্যপী ইন্টার্ন প্রোগ্রাম। এরই মাঝে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম মর্মান্তক দূর্ঘটনা সাভারের রানা প্লাজাতে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল সব সময়েই ঝাঁপিয়ে পড়ে দেশের যে কোন বিপদে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। তাঁরা শুধু ইমার্জেন্সীর সময় নয়, এখন পর্যন্ত প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন সেবা ঐ দূর্ঘটনায় আহতদের। ঈশিকা গিয়ে যোগ দেয় সেই মহান সেবা কর্মকান্ডে। ঈশিকার গত মাসে এক ইমেইলের মাধ্যমে আমাদের জানিয়েছে,

“I would like to thank you for giving me this opportunity to intern with Japan Bangladesh Friendship Hospital and AMDA Bangladesh. I am experiencing many new opportunities and also learning many various aspects of various programs that will benefit my future academically and for my personal growth. Through Japan Bangladesh Friendship Hospital and AMDA Bangladesh I was able to attend the Savar Tragedy Follow-up Medical Treatment. Having heard about the Rana Plaza collapse through the United States media, I felt that the media did not give this tragedy justice. I experience the reality of the after effects of the tragedy and documented some personal stories that JBFH and AMDA BD made possible for me. I would like to send you two of the stories that I have documented with many more to come so that you can also follow my experiences through JBFH and AMDA BD. Again thank you for giving me this opportunity.”

সেই সাথে ঈশিকা পাঠিয়েছে দুটো মর্মস্প্রশী রিপোর্ট – যা ছাপা হবে ফোবানার ওয়েব সাইটে এবং ফোবানা ২০১৩-এর ম্যগাজিনে। এভাবেই ফোবানা ছুঁয়ে যাচ্ছে আমাদের জীবন। মানুষের জন্য ভালো কিছু করে, সমাজের জন্য ভালো কিছু করে একটু একটু করে আগামী দিনগুলোকে আলোকিত করার প্রচেষ্টার অপর নামই ফোবানা। এই বার্তাটুকু প্রবাসের সব মানুষের মাঝে পৌঁছে দেয়াটা তাই খুব জরুরি। ফোবানা এখন আর শুধু ৩ দিনের গান, নাচ আর খাওয়া দাওয়া নয়। বরং সারা বছর আমরা মানুষের জন্য কি করতে পেরেছি তার ফিরিস্তি দেয়া আর সমস্ত উত্তর আমেরিকার আনাচে কোনাচে লুকিয়ে থাকা আমাদের সোনার টুকরার মতো নতুন প্রজন্মের সব প্রতিভাদের একটি জাতীয় মঞ্চ উপহার দেয়াই হচ্ছে এই ঐক্যবদ্ধ ফোবানার আসল কাজ।

সকল সাংবাদিক ও মিডিয়া কর্মীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ফোবানা সম্পর্কিত সকল খবর সরাসরি ফোবানার মুখপাত্র আজাদুল হক অথবা এটর্নি আলমগীরের কাছ থেকে সংগ্রহ করেন। আগামী কিছুদিনের মধ্যে ফোবানার আরো অনেক খবর প্রকাশিত হবে। এবছর ফোবানা ২০১৩ সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়ায় আগামী ৩০শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বর।  বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখুনঃ www.fobanaonline.com অথবা সম্মেলন ওয়েবসাইট দেখুন www.fobana2013.fobanaonline.com।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV